সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

JioTV-তে এবার অমরনাথের লাইভ আরতি, দেওয়া যাবে পুজো, প্রসাদ পৌঁছবে বাড়িতে!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
JioTV-তে এবার অমরনাথের লাইভ আরতি, দেওয়া যাবে পুজো, প্রসাদ পৌঁছবে বাড়িতে!– News18 Bangla


নয়াদিল্লি: কোভিড ১৯-এর দ্বিতীয় তরঙ্গে দিশেহারা ভারত, বন্ধ হয়ে গিয়েছে চলতি বছরের জন্য অমরনাথ যাত্রা। এই কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারত সরকার। তা বলে ভক্তদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। সুকঠিন তীর্থযাত্রায় ভাগ নিতে না পারলেও এবার বাড়িতে বসেই দেখা যাবে অমরনাথের লাইভ আরতি, সেই সুযোগ নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা (Mukesh Ambani) JioTV। সেই সঙ্গে যাতে ভক্তেরা বাড়িতে বসেই পুজো দিতে পারেন, তারও বন্দোবস্ত করেছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (Shri Amarnathji Shrine Board), সংক্ষেপে SASB।

জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) এই বিষয়ে এই দুই উদ্যোগকেই সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে এই কঠিন পরিস্থিতিতেও ভক্তেরা বঞ্চিত হবেন না তাঁদের আরাধ্য ভগবানের কৃপা থেকে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের মাধ্যমে এবার পুজো দেওয়া যাবে, সেখানে উল্লেখ করা যাবে গোত্রও। অর্থাৎ, যে ভাবে অমরনাথ ধামে পৌঁছে ভক্তেরা পূজা দিতে পারতেন, সেটাই এবার সম্পন্ন হবে ভার্চুয়াল মাধ্যমে। একই সঙ্গে ভক্তেরা চাইলে অনলাইনে বুক করতে পারবেন প্রসাদ যা যথাসময়ে ডাকযোগে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

অনেকে বলতেই পারেন যে পুজো দেওয়া গেলেও, প্রসাদ লাভ হলেও তীর্থদর্শনের সুযোগ অধরা থেকে যাবে। এক্ষেত্রে ভক্তদের পাশে এসে দাঁড়িয়েছে Jio Digital Life। JioTV-তে দেখা যাবে অমরনাথের লাইভ আরতি, সেই সঙ্গে মিলবে তীর্থস্থানের পুণ্য ঝলকও। একই সঙ্গে JioSaavn-এ চলো অমরনাথ (Chalo Amarnath) নামের এক বিশেষ প্লেলিস্টও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ভক্তেরা অমরনাথের উদ্দেশে নিবেদিত ভজনের সুস্বরে মোহিত হওয়ার সুযোগ পাবেন। এখানেই শেষ নয়, JioChat-এর অমরনাথ দর্শন চ্যানেল (Amarnath Darshan Channel) মারফত ভক্তেরা কী ভাবে পুজো দিতে হবে, কী ভাবে প্রসাদ বুক করতে হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানারও সুযোগ পাবেন। সব মিলিয়ে, শ্রাবণ সোমবারের পুণ্য মুহূর্ত ঘরে বসেই অমরনাথের দর্শনে হয়ে উঠবে Jio-র সৌজন্যে বিশেষ, পরিপূর্ণ ভক্তিময়!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর