বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

Job Scam: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ অয়ন শীলের জামিনের আবেদন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


Last Updated:

ইডির পক্ষ থেকে হাইকোর্টে পিটিশন দাখিল করে জানানো হয়েছিল, পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে, অয়ন শীল এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷

জামিন পেলেন না অয়ন শীল৷ জামিন পেলেন না অয়ন শীল৷
জামিন পেলেন না অয়ন শীল৷

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আবেদন খারিজ৷ ইডির মামলায় জামিনের আবেদন খারিজ জেল হেফাজতে বন্দি অয়ন শীলের৷

মঙ্গলবার অয়ন শীলের জামিনের আবেদনের শুনানি হয় ব্যাঙ্কশাল কোর্টের বিচার ভবনের বিশেষ ইডি আদালতে৷ বুধবার রাতে জামিনের আবেদন খারিজ করে দিল ইডি বিশেষ আদালত৷

পুরসভা নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাতেও জেল হেফাজতে রয়েছেন অয়ন শীল৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ইডির তল্লাশি অভিযানে অয়নের সল্টলেকের অফিস কাম বাড়ি থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট পাওয়া যায়৷

ইডির পক্ষ থেকে হাইকোর্টে পিটিশন দাখিল করে জানানো হয়েছিল, পুরসভার নিয়োগেও দুর্নীতি হয়েছে, অয়ন শীল এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ ইডির পিটিশনের পর হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর