মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Kaanta Laga Girl Shefali Jariwala Death Update: স্তম্ভিত ভক্তরা, মাত্র ৪২-এ কীভাবে মৃত্যু কাঁটা লাগা গার্ল শেফালির? অবশেষে জানা গেল কারণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১১ সময় দেখুন


Last Updated:

শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷

অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷ অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷
অভিনেত্রী শেফালি জারিওয়ালের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা৷

মুম্বাই: মাত্র ৪২ বছর বয়সে কীভাবে মৃত্যু হল ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী মডেল শেফালি জারিওয়ালার? অভিনেত্রীর পরিবার বা ঘনিষ্ঠরা শেফালির মৃত্যুর কারণ নিয়ে মুখ না খোলায় ধোঁয়াশা আরও বেড়েছে৷ একে মাত্র ৪২ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু, তার উপর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বলিউডের শেফালির পরিচিত এবং সতীর্থদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ একই প্রশ্ন ভক্তদেরও৷

তবে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেত্রীর৷ মুম্বাইয়ের যে হাসপাতালে অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয়, সেখানকার এক কর্মীই এই তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ শুক্রবার রাতেই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হন বলে খবর৷

হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি সহ মোট চারজন তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা শেফালিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন৷

২০০২ সালে মুক্তি পায় বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লগা’-র রিমিক্স মিউজিক ভিডিও৷ সেই ভিডিওতে শেফালির পারফরম্যান্স তাঁকে আকাশচুম্বি জনপ্রিয়তা এনে দিয়েছিল৷ কাঁটা লগা গার্ল নামেই বিখ্যাত হয়ে যান শেফালি৷ পরবর্তী সময়ে সলমন খান অভিনীত মুঝসে শাদি করোগি ছবিতে অভিনয় করেন তিনি৷ এ ছাড়াও নাচ বলিয়ে, বিগ বস ১৩-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি৷ বেশ কয়েকটি আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি৷

বাংলা খবর/ খবর/বিনোদন/

Shefali Jariwala Death Update: স্তম্ভিত ভক্তরা, মাত্র ৪২-এ কীভাবে মৃত্যু কাঁটা লাগা গার্ল শেফালির? অবশেষে জানা গেল কারণ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর