*দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলাগুলিতে। দক্ষিণের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রায় বড় কোনও হেরফের না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ফাইল ছবি।