বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮১ সময় দেখুন


Last Updated:

প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

News18News18
News18

কলকাতা: প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপা হল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা, তাতে ‘বিরোধী দলনেতা’ হিসেবে শুধু শুভেন্দু অধিকারীর নাম নেই। ছাপানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নামও। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। কিন্তু নতুন আমন্ত্রণপত্র কত ক্ষণে ছেপে আসবে, কখনই বা অতিথিদের কাছে তা পাঠানো হবে, সে বিষয়ে সদুত্তর মেলেনি।

আগামিকাল শুক্রবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর, হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদা-এই তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরে সন্ধে ছয়টা থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটের পরিষেবা।

প্রধানমন্ত্রীর ওই কর্মসূচির জন্য বিশেষ আমন্ত্রণপত্র ছাপা হয়েছে। ওই আমন্ত্রণপত্রে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় দুই মন্ত্রী শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য, দমদমের সাংসদ সৌগত রায়ের। আর ওই আমন্ত্রণপত্রে শুভেন্দু অধিকারীর পরিচয় হিসাবে লেখা হয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা। আর শমীক ভট্টাচার্যেরও পরিচিতি দেওয়া হয়েছে, বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা।

ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ওই কার্ড। আর তা নিয়েই হাসি-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। অনেকে সহাস্যে জানতে চেয়েছেন, আসলে কে বিরোধী দলনেতা? এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের দাবি, ভুল নজরে আসার পরে ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। ভুলে ভরা আমন্ত্রণপত্র বিলি করা হয়নি বলেও দাবি করেছেন। কিন্তু কীভাবে ওই কার্ড বিলি না হওয়া সত্বেও বাইরে বের হল তা নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি সরকারি আধিকারিকেরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: মোদির উদ্বোধনের আগেই ‘ভুল’ করল কলকাতা মেট্রো! আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতার নাম, নজর পড়তেই তড়িঘড়ি বাতিল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom