শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Kolkata Metro New Route: এবার বিমানবন্দর থেকেই মেট্রো? ২২ তারিখ কলকাতায় এসে নতুন দুই রুটের উদ্বোধন করতে পারেন মোদি | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন


Last Updated:

মেট্রো রেলকে আগামী ২২ তারিখ ওই দুই রুটের উদ্বোধনের জন্য প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার৷ 

News18News18
News18

আগামী ২২ অগাস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই দিনই নতুন আরও মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী৷ মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা অংশে মেট্রো রেলের নতুন রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী৷

ওই দুই রুটেই পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত মেট্রো কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, মেট্রো রেলকে আগামী ২২ তারিখ ওই দুই রুটের উদ্বোধনের জন্য প্রস্তুতিও নিয়ে রাখতে বলেছেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার৷

এর পাশাপাশি ২২ তারিখেই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ- এসপ্ল্যানেড অংশেও প্রধানমন্ত্রী যাত্রী পরিষেবার উদ্বোধন করতে পারেন৷ তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশে মেট্রো পরিষেবা শুরু হলে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট- ওয়েস্ট মেট্রোর গোটা রুটেই যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হবে৷ হাওড়া থেকে এক মেট্রোতেই চলে আসা যাবে সেক্টর ফাইভে৷

মঙ্গলবার কলকাতায় এসে নতুন এই তিনটি রুটের স্টেশন সহ যাবতীয় পরিকাঠামো পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান৷ তার পরই তিনি ২২ তারিখ উদ্বোধনের জন্য মেট্রো রেল কর্তাদের নির্দেশ দিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর৷ আগামী ২২ অগাস্ট দমদমে রাজনৈতিক সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ সেই সফরেই মেট্রো রেলের এই নতুন রুটগুলির উদ্বোধন করতে পারেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro New Route: এ মাসেই বিমানবন্দর থেকেই মেট্রো! ২২ তারিখ কলকাতায় এসে কোন কোন নতুন রুটের উদ্বোধন করতে পারেন মোদি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর