বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

kolkata metro yellow line is lack of proper guideline, কলকাতা মেট্রোর হলুদ লাইনে গাইডলাইনের অভাবে সমস্যায় যাত্রীরা | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


Last Updated:

Kolkata Metro- যে সব যাত্রীরা কবি সুভাষের দিক থেকে আসছেন তাঁদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে আবার ট্রেন পরিবর্তন করতে হবে বিমানবন্দর আসার জন্য। নোয়াপাড়া থেকে যাঁরা চাপবেন, তাঁরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের ২ নং গেট দিয়ে প্রবেশ করলে সুবিধে।

সঠিক গাইডলাইনের অভাবে ভুগছেন ইয়েলো লাইনের যাত্রীরা!সঠিক গাইডলাইনের অভাবে ভুগছেন ইয়েলো লাইনের যাত্রীরা!
সঠিক গাইডলাইনের অভাবে ভুগছেন ইয়েলো লাইনের যাত্রীরা!

কলকাতা : শুক্রবার উদ্বোধনের পর সোমবার থেকে হলুদ লাইন দিয়ে সাধারণ মানুষের জন্য ছুটল মেট্রো৷ যে মেট্রো ধরে যাওয়া যাবে নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দরে। এই বিমানবন্দর মেট্রোর পোশাকি নাম জয় হিন্দ মেট্রো।

যে সব যাত্রীরা কবি সুভাষের দিক থেকে আসছেন তাঁদের নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে আবার ট্রেন পরিবর্তন করতে হবে বিমানবন্দর আসার জন্য। নোয়াপাড়া থেকে যাঁরা চাপবেন, তাঁরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের ২ নং গেট দিয়ে প্রবেশ করলে সুবিধে। কাছেই হবে এস্কেলেটর পরিষেবা, তবে যদি যাত্রীর কাছে মেট্রোর স্মার্ট কর্ড থাকে তবেই সুবিধা।

নোয়াপাড়া থেকে মেট্রো ধরতে হবে ১ নং প্ল্যাটফর্মে এসে। ২০ টাকাতেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে মাত্র ১০ মিনিটেই। নোয়াপাড়া থেকে দমদম ক্যানটনমেন্ট যেতে ৫ টাকা খরচ হবে। নোয়াপাড়া থেকে যশর রোড যেতে খরচ ১০ টাকা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর ২০ টাকা খরচ পড়বে।

নোয়াপাড়া থেকে মেট্রো চলতে শুরু করার পর বিমানবন্দরের পৌঁছনোর পর এবার বিমানবন্দর থেকে একই ভাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৭ টা আটান্ন মিনিটেই ছাড়বে মেট্রো। আপ ও ডাউন মিলিয়ে মোট ১২০ টি মেট্রো পরিষেবা দেবে  মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতি ১০-১৫ মিনিট অন্তর আপ ও ডাউনে মেট্রো পাওয়া যাবে।

বেশি ভিড়ও হল না নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাত্রার৷ তবে ভিড় বাড়বে। সময় যত যাবে মানুষ জানতে পারবেন এবং তাঁরা সহজেই এই যাত্রা করতে পারবেন৷ তবে এই যাত্রা পথে সময় যে কমছে তা একই বাক্যেই স্বীকার করে নিলেন যাত্রীরা। ভীষণ দরকারি এই রুট মূলত অফিস যাত্রীদের জন্য।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro : মেট্রো ইয়েলো লাইনে গাইডলাইনের অভাব! সমস্যায় যাত্রীরা, আগে থেকে জেনে নিন কী সমস্যা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর