মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

kolkata police band allegedly barred from entering raj bhavan on republic day 2025

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১১ সময় দেখুন



Last Updated:

রীতি মেনেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও

News18

কলকাতা:  রীতি মেনেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও। প্রতি বছরই তারা পারফর্ম করে। কিন্তু এ’বছর বিপত্তি বাধল!

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিল কলকাতা পুলিশের ব্যান্ড। কিন্তু অভিযোগ, তাঁদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং গেট থেকে পুলিশের ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেছেন।

জানা যায়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সেনা সুরক্ষা দলের দুটি ব্যান্ড পারফর্ম করছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে ঢোকার পর, তাদের সঙ্গেই দাঁড়ায়, পারফর্ম-ও করে। মুখ্যমন্ত্রী ‘ভারত আমার ভারতবর্ষ’ বাজাতে বলেন পুলিশের ব্যান্ডকে।

রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছর-ই কলকাতা পুলিশের ব্যান্ড আসে। এ’বছর সেই ব্যান্ডকে মাঠে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরে জানতে পারেন, পুলিশের ব্যান্ডকে গেটের বাইরে আটকানো হয়েছে। এর পর মুক্যমন্ত্রী নিজে গেটের কাছে চলে যান, রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে ভিতরে ঢোকান। যদিও গোটা ঘটনা নিয়ে রাজভবন সূত্রের দাবি, গেটে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Republic Day 2025: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে ‘বাধা’, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রবেশ

Next Article

Train Accident: ফের হাওড়ায় ট্রেন দুর্ঘটনা! বন্ধ ট্রেন চলাচল, ঘণ্টার ঘণ্টার পর স্টেশনে অপেক্ষায় যাত্রীরা! কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর