হারিয়ে যাওয়া ফোন আইএমইআই (IMEI) নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়ার উপায়
প্রত্যেকটি স্মার্টফোনেরই (Mobile Phone) একটি নিজস্ব ১৫ ডিজিটের আইডেন্টিফাই নম্বর থাকে। এটি হল ফোনের নিজস্ব ইউনিক আইএমইআই (International Mobile Equipment Identity) নম্বর। তাই ফোন হারিয়ে গেলে এই নম্বর দিয়ে নির্দিষ্ট অথরিটির কাছে অভিযোগ জানাতে হবে। সেই সময় সেই ফোনের সমস্ত তথ্য জানাতে হবে। নিজেদের ফোন হারিয়ে যাওয়ার পর সেটি যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ইকিউপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (Central Equipment Identity Register) অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সেই অভিযোগ জানাতে হবে। এটি ভারত সরকারের অধীনে ডিপার্টমেন্ট অফ টেলিকম (Department Of Telecom) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট টেলিম্যাটিক্স (Center For Development Telematics) দ্বারা পরিচালিত। ইউজাররা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফোন ব্লক করতে পারবে। Photo- Representative