মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Madhyamik 2025: পরীক্ষা দেওয়া হবে তো? মাঝপথে খারাপ বাস, গলসিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায় পুলিশ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং ওই ৩২ জন পরীক্ষার্থীকে থানার পাঁচটি গাড়ি করে তাদের  নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

News18News18
News18

শরদিন্দু ঘোষ, গলসি: মাঝ পথে বিকল হয়ে গেল বাস। তাতে ছিল বত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছন নিয়ে চিন্তায় পড়ে যায় তারা। সঙ্গে ছিলেন কয়েক জন অভিভাবকও। হাতে বিশেষ সময় নেই। নেই পৌঁছনোর বিকল্প কোনও ব্যবস্থাও। সাত পাঁচ না ভেবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে হাঁটা শুরু করে তারা। ঠিক সেই সময় মুশকিল আসান হয়ে দেখা দিল পুলিশ। পাঁচটি গাড়িতে পরীক্ষার্থীদের তুলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল নির্দিষ্ট সময়ের মধ্যেই।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেল গেটের কাছে একটি বাস হঠাৎই খারাপ হয়ে যায়। যার মধ্যে ছিল বত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী। ছাত্র-ছাত্রীরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে।

আরও পড়ুন: স্প্রিং পেঁচিয়ে প্রথমে খুন, তার পর…!’ নিউ টাউন ধর্ষণ কাণ্ডে মুখ খুললেন ধৃত টোটো চালকের স্ত্রী

এই সংবাদ পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন এবং ওই ৩২ জন পরীক্ষার্থীকে থানার পাঁচটি গাড়ি করে তাদের  নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। প্রত্যেক পরীক্ষার্থী সঠিক সময়ের সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পেরে পুলিশ কর্মী অফিসারদের সাধুবাদ জানায়।

গলসি থানার এক পুলিশ অফিসার বলেন, ‘মাধ্যমিক পরীক্ষা চলায় বাড়তি সতর্ক রয়েছি আমরা। কোথাও যাতে যানজটে পরীক্ষার্থীদের হয়রানির মধ্যে পড়তে না হয়, তা দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে খবর আসে বন সুজাপুর রেল গেটের কাছে একটি বাস হঠাৎই খারাপ হয়ে গিয়েছে। ওই বাসে বত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। উপায়ন্তর না থাকায় তারা হাঁটতে শুরু করেছিল। সেই খবর পাওয়া মাত্রই পাঁচটি গাড়ি পাঠিয়ে তাদের রাস্তা থেকে তুলে নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।’

পরীক্ষার্থীরা পুলিশের এই ভূমিকায় আপ্লুত। তাদের বক্তব্য, ‘বাস খারাপ হয়ে যাওয়ায় আমরা হাঁটতে শুরু করেছিলাম। কিন্তু হেঁটে যে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছতে পারব সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তাছাড়া এতটা পথ হাঁটার পর সুস্হভাবে পরীক্ষা দেওয়াও কষ্টকর হতো। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িগুলি এসে আমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। পুলিশের এই সহযোগিতা ভোলার নয়।’

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Madhyamik 2025: পরীক্ষা দেওয়া হবে তো? মাঝপথে খারাপ বাস, গলসিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায় পুলিশ!

Next Article

Success Story: বাবা পেশায় দর্জি, গবেষণা করতে সুদূর আমেরিকা যাচ্ছেন অভাবী পরিবারের মেধাবী ছাত্র



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর