মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Madhyamik Exam 2025: সোমবার শুরু মাধ্যমিক ২০২৫, পরীক্ষার হলে কী করবেন-কী করবেন না? সমস্যা এড়াতে জানুন হেল্পলাইন নম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ সময় দেখুন



সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নিয়ম–

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে সকাল ১০টা থেকে এবং ১১:১৫-র পরে প্রবেশ করা যাবে না। ১০:৪৫-এ প্রশ্নপত্র বিতরণ করা হবে। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। তবে প্রথম ১২:১৫-এর আগে এবং ১টার পরে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি বা পুরো রুটিন–

১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।

২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।

৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।

৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।

৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।

৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।

৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।

৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

আরও পড়ুন: ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস

পরীক্ষার সময় যা যা করতে হবে–

স্বচ্ছ রাইটিং বোর্ড ব্যবহার করা বাধ্যতামূলক, যাতে খাতা দেখা সহজ হয়

সাধারণ ঘড়ি পরা যাবে, তবে স্মার্টওয়াচ নিষিদ্ধ ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে

শুধুমাত্র ডট বলপেন ব্যবহার করতে হবে। নতুন পেনের পরিবর্তে আগেই ব্যবহৃত পেন নেওয়া ভাল

খাতার চারপাশে মার্জিন দিতে হবে এবং অতিরিক্ত খাতার পৃষ্ঠার সংখ্যা লিখতে হবে

ম্যাপ ও গ্রাফ পেপার মাঝখানে বাঁধতে হবে, যেন আলাদা হয়ে না যায়

প্রশ্ন পাওয়ার পর প্রথম ১০ মিনিট পরিকল্পনা করতে হবে এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে ভাল জানা উত্তর লেখা উচিত

পরীক্ষার আগের দিন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন, পেন্সিল, স্কেল ইত্যাদি গুছিয়ে নেওয়া উচিত

আরও পড়ুন: বিদায়বেলায় শীতের পিছুটান, জাঁকিয়ে শীত আর পড়বে? বৃষ্টির পূর্বাভাস ৩ জেলায়, আবহাওয়ার বড় খবর

পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু রাজ্য প্রশাসন। এক দিকে পর্ষদ এবং কলকাতা পুলিশের তরফে তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্য দিকে, পরীক্ষার্থীদের কথা ভেবে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস। অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তৈরি থাকছে হাসপাতালগুলিও।

পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল– ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবেন বলে জানিয়েছে পর্ষদ।

অন্য দিকে, কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। পরীক্ষার্থীরা যে কোনওরকম সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারবে ৯৪৩২৬১০০৩৯ নম্বরের মাধ্যমে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Madhyamik Exam 2025: সোমবার শুরু মাধ্যমিক ২০২৫, পরীক্ষার হলে কী করবেন-কী করবেন না? সমস্যা এড়াতে জানুন হেল্পলাইন নম্বর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর