বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

Mahua Moitra MP Mahua Moitra looks glamourous in a cover page of a magazine

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
Mahua Moitra MP Mahua Moitra looks glamourous in a cover page of a magazine


নয়াদিল্লি : সাধারণত হালকা রঙের এয়ার হোস্টেজ প্রিন্টেড ব্লাউজ এবং সুতির শাড়িতে ছিমছাম সাজেই দেখা যায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। কিন্তু এবার পুরোদস্তুর ডিজাইনার পায়েল খণ্ডওয়ালার হাতে বোনা সিল্কের শাড়ি এবং মেটালিক হাই-নেক ব্লাউজে একদম গ্ল্যামারাস অবতারে দেখা গেল তাঁকে। আর দাম শুনলে চমকে যাবেন সেই শাড়ির।  একটি পত্রিকার বিশেষ সংখ্যায় ২৭ হাজার টাকার এই এক্সক্লুসিভ শাড়ির মডেল হয়েছেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।

‘প্যাশন, পাওয়ার, পলিটিক্স’। ক্যাপশনের পাশেই ঝকঝকে ছবিতে দেখা গিয়েছে সাংসদকে (Mahua Moitra)। চাঁচাছোলা মন্তব্য, আত্মবিশ্বাসের ঝলক বরাবরই আলাদা করেছে এই মহিলা রাজনীতিবিদকে। স্পষ্ট নির্ভীক বক্তা হিসেবে সংসদেও বারবার নজর কেড়েছেন মহুয়া মৈত্র। কিন্তু এবার অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তৃণমূল সাংসদ। সম্প্রতি এক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে দেখা গিয়েছে তাঁকে।

হালকা মেকআপ, লাল টিপ আর অলংকার বর্জিত সাজে পত্রিকার কভার পেজেও মানিয়ে গিয়েছেন মহুয়া। কালার ব্লক করা মেটালিক স্ট্রাইপ দেওয়া শাড়ি তাঁর সৌন্দর্যে অভিজাত ছোঁয়া এনে দিয়েছে। এই সাজের সঙ্গে গয়না বা অন্য কোনও অ্যাকসেসরি পরেননি মহুয়া। খুঁজে না পাওয়া যায় এমন ছোট্ট স্টাড-পরেছেন কানে। তারইমধ্যে আত্মবিশ্বাস ও গ্ল্যামারের ছোঁয়া দেখা গিয়েছে চোখে পড়ার মত।

অন্য একটি সাজে গোলাপি ট্রাডিশনাল সিল্কের শাড়ি পড়েছেন মহুয়া। সঙ্গে চকচকে নীল ব্লাউজ। তবে ব্লাউজের ফ্যাশনে বজায় রেখেছেন নিজস্ব স্টাইল। এখানেও তিনি কোনও রকম অ্যাকসেসরি পরেননি। নামমাত্র প্রসাধনে নিজের নিজস্বতা বজায় রেখেছেন তৃণমূল সাংসদ।

হারপার’স বাজার ইন্ডিয়া নামের এই ইংরেজি পত্রিকায় এর আগে কভার গার্ল হিসেবে দেখা গিয়েছে করিনা কাপুর, অদিতি রায়, সোনম কাপুর, দিয়া মির্জা, লিজা হেইডেনদের মত গ্ল্যামার দুনিয়ার চেনা মুখেদের। দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকেও। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বকে সেভাবে চোখে পড়েনি এর আগে। পত্রিকাটির ১২ তম বার্ষিকী সংখ্যায় ২৭ হাজারের শাড়িতে ফটোশ্যুট করে চমক দিয়েছেন মহুয়া।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর