শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Make ginger garlic paste at home: দোকানের নয়, বাড়িতেই মিহি ও মসৃণ আদা রসুন বাটা তৈরির উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২০৫ সময় দেখুন
Make ginger garlic paste at home: দোকানের নয়, বাড়িতেই মিহি ও মসৃণ আদা রসুন বাটা তৈরির উপায়


আদা রসুন বাটা ভারতীয় রান্নার গুরুত্বপূর্ণ অংশ৷ পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে নানা স্বাদের আমিষ পদ অধরা এই পেস্ট ছাড়া৷ এখন দোকানে বিভিন্ন ব্র্যান্ডের রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট পাওয়া যায়৷ কিন্তু বাড়িতে তৈরি এই মিশ্রণের স্বাদ ও গুণ অনেক আলাদা৷ কিন্তু অনেক গৃহিণীই অভিযোগ করেন যে বাড়িতে তৈরি আদা রসুনের পেস্ট ঠিকঠাক হয় না৷ তাই বলা হল কিছু টিপস৷ যার সাহায্যে আপনি সহজেই রান্নাঘরে আদা রসুনের পেস্ট তৈরি করে নিতে পারবেন৷(Make ginger garlic paste at home)

# রসুনের খোসা ছাড়ানোর আগে আঙুলে তেল লাগিয়ে নিন৷ তাহলে আঙুলের ত্বক জ্বলবে না৷

# খোসাসমেত এবং খোসাহীন রসুনের ওজনের ফারাক বিস্তর৷ কতটা আদা রসুনের পেস্ট করবেন, সেটা ঠিক করার সময় এই তথ্য মনে রাখবেন৷

আরও পড়ুন : অতিমারিতে উপার্জন হারিয়ে রাস্তার ধারে খাবার বিক্রি করছেন গায়িকা

#  বড় রসুনের কোয়া বেছে নিন৷ কারণ ছোট কোয়ার খোসা ছাড়ানো কঠিন৷

# বাড়িতে রেখে দেওয়া আদা রসুনের পেস্ট করবেন না৷ তাজা আদা রসুনের পেস্ট তৈরি করুন৷ স্বাদ অনেক বেশি পাবেন৷

# যখন পেস্ট করবেন, তখন জল মেশাবেন না৷ তাহলে পেস্টের টেকশ্চার ঠিক থাকবে৷ আদা রসুন থেকে যে রস বার হবে তাতেই পেস্ট থকথকে হবে৷

আরও পড়ুন : জিমে না গিয়েও রোগা হওয়া যায়, যদি এই নিয়মগুলি পালন করা হয়

# মিক্সিতে পেস্ট করার সময় তেল ও নুন মিশিয়ে নিন৷ তাহলে সংরক্ষণের কাজ করবে৷ আবার মিশ্রণের রংও অটুট থাকবে৷

# আদা রসুনের পেস্ট রাখুন এয়ারটাইট শুকনো কৌটোয়৷ তাহলে মিশ্রণ অনেক দিন তাজা থাকবে৷

আরও পড়ুন : গরমকালে ওজন নিয়ন্ত্রণে রাখুন এই পানীয়গুলির গুণে

কীভাবে করবেন-

২০০ গ্রাম করে আদা ও রসুনের খোসা ছাড়িয়ে নিন৷ ২ চামচ তেল ও ১ চামচ নুন নিন৷ ধোওয়ার পর আদা রসুন ভাল করে কুচিয়ে নিন৷ এর পর পেস্ট করুন মিক্সিতে৷ কিছুটা পেস্ট হয়ে যাওয়ার পর মেশান তেল ও নুন৷ তার পর আরও একটু মসৃণ করে নিন মিশ্রণ৷ হাত দিয়ে দেখে নিন টেকশ্চার৷ তার পর বার করে নিন৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Ginger and Garlic Paste



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর