মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Malda Mango Export: আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! প্রথম হলেও এবার মালদারাজ সুইডেন, নিউজিল্যান্ডে! মূলে ল্যাংড়া, গোপাল ভোগ… | various mangoes will export to swidden new zealand from malda mango farmers get more profit

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

Malda Mango Export: আগে কখনও সুইডেন অথবা নিউজিল্যান্ডে মালদারাজ দেখা যায়নি, এবার প্রথম। হঠাৎ করেই কপাল খুলে গেল মালদার আমের।

X

সুইডেন,

সুইডেন, নিউজিল্যান্ড যাচ্ছে মালদার আম

মালদহ: মালদহের আম বিদেশের অন্যান্য দেশে গেলেও এতদিন ডাক আসেনি সুইডেন ও নিউজিল্যান্ড থেকে। তবে এবার মালদহের আম প্রথম রফতানি হবে সুইডেন ও নিউজিল্যান্ডে। প্রতিবছরই মালদহ জেলার আম রফতানি হয় দেশ-বিদেশে। তবে এই বছর নতুন নতুন দেশ থেকে অর্ডার আসা শুরু হয়েছে। মূলত মুম্বাই হয়ে বিমানে করে সুইডেন ও নিউজিল্যান্ডে পাড়ি দেবে মালদহের আম।

আম্রপলি, হিমসাগর,‌ ল্যাংড়া, গোপাল ভোগ ইত্যাদি প্রজাতির আমের ডিমান্ড আসছে বিদেশ থেকে। ইতিমধ্যেই মালদহের একাধিক প্রজাতির আম পাঠানো হয়েছে বিদেশে। দুই থেকে তিনটি পর্যায়ে প্রায় ৪ থেকে ৫ টন আম রফতানি করা হয়েছে বিদেশে। নিউজিল্যান্ড, সুইডেন, আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভুটানেও আম পাঠানো হচ্ছে।

জেলা উদ্যান পালন অধিকারী সামন্ত লায়েক জানান, “বর্তমানে অন্যান্য দেশে আম না থাকায় এবং দক্ষিণ ভারতেও আমের জোগান না থাকায় বিদেশ থেকে এখন মালদহের আমের ব্যাপক ডিমান্ড আসছে। আমেরিকা, নিউজিল্যান্ড, সুইডেন সহ পার্শ্ববর্তী দেশ ভুটানেও রফতানি করা হচ্ছে মালদহের আম। ইতিমধ্যেই বিগত ১০-১২ দিনে তিনটি পর্যায়ে প্রায় কয়েক টন আম রফতানি করা হয়েছে বিদেশে। আগামী দিনে আরও আম পাঠানো হবে বিদেশে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মূলত রাজ্যের অধিকাংশ পরিমাণ আম চাষ হয় মালদহ জেলায়। এবছর ব্যাপক আমের ফলন হয়েছে মালদহে। তবে অন্যান্য দেশে আমের জোগান না থাকায় মালদহের আমের চাহিদা দেখা মিলছে বিদেশে। তাই স্বভাবতই নতুন নতুন দেশ থেকে এখন মালদহের আমের চাহিদা নজর কেড়েছে সকলের। মালদহের আম বিদেশে রফতানি হ‌ওয়ায় বৈদেশিক মুদ্রা আসবে জেলায়, যার ফলে আর্থিক অবস্থা আরও উন্নত হবে বলে অভিমত অনেকের।

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Malda Mango Export: আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! প্রথম হলেও এবার মালদারাজ সুইডেন, নিউজিল্যান্ডে! মূলে ল্যাংড়া, গোপাল ভোগ…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর