মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mamata Banerjee ‘ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ছিল সুবিদিত’, রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মমতার reaction on abdur razzak molla death

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

Mamata Banerjee: নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন।”

রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মমতাররেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মমতার
রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মমতার

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শুক্রবার সকালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রেজ্জাক মোল্লার। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকেও দূরেই ছিলেন তিনি। অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করলেন নিজেকে ‘চাষার ব্যাটা’ বলা রেজ্জাক মোল্লার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

আরও পড়ুন: কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যুমিছিল, বিহার-উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় মৃত ৮০ জন! খুব সাবধান! কী ঘটেছে জানেন?

কলেজে পড়ার সময় বামপন্থী ছাত্র আন্দোলনের প্রতি আকৃষ্ট হন রেজ্জাক। ক্রমে রাজনীতির মূল স্রোতে যুক্ত হয়ে তিনি রাজ্য সিপিএমের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হন।

১৯৮৭ সালে অবিভক্ত ভাঙড় বিধানসভার বিধায়ক নির্বাচিত হন জনপ্রিয় সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। পাঁচ বছর তিনি ভাঙড়ের বিধায়ক হিসেবে ক্ষমতায় আসীন ছিলেন। পদ হারানোর পরেও দীর্ঘ দিন তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে মাঝে দল-বিরোধী পদক্ষেপের অভিযোগে দল সিপিএম থেকে বহিষ্কৃত হন রেজ্জাক মোল্লা। যোগ দেন তৃণমূলে।

বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত বিবিধ শারীরিক সমস্যা নিয়ে শয্যাশায়ী থাকার পরে শুক্রবার সকালে প্রয়াত হন রেজ্জাক মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলনবাজারের কাছে বাঁকড়া গ্রামে রেজ্জাক মোল্লার পৈত্রিক ভিটে। অসুস্থ অবস্থায় গত তিন-চার বছর ধরে এই বাড়িতেই চিকিৎসাধীন রেজ্জাক। ইদানীং শাসক-বিরোধী কেউই রেজ্জাক সাহেবের কোনও খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। এরপরই গত বছর অসুস্থ রেজ্জাকের খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন শওকত। এর আগেও শওকত একবার রেজ্জাকের এই বাড়িতে গিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ছিল সুবিদিত’, রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Next Article

Abdur Razzak Molla: একসময় রাজ্যের দাপুটে মন্ত্রী, পরে তৃণমূলে! দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন রেজ্জাক মোল্লা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর