Last Updated:
কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবি অবশ্য নাকচ করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কড়া প্রতিক্রিয়ায় ফোনে মুখ্যমন্ত্রী বলেন, “একটা পরিবার থেকে সবাইকে তুমি তাড়িয়ে দেবে? তুমি ঠিক করবে সরকার কোন অফিসারকে রাখবে কাকে তাড়াবে? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু হঠাৎ এরকম বললে সরকারের পক্ষে কি সেই দাবি মানা সম্ভব?”
আরও পড়ুন: ঘেঁষতে পারবে না গুলি, বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ২ কোটি খরচ করে বিরাট সিদ্ধান্ত সলমন খানের!
ডেডলাইনের আগেই স্বাস্থ-জট কাটাতে উদ্যোগী রাজ্য। শনিবার ধর্মতলায় অনশন মঞ্চে যান রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। শনিবার দুপুরে ধর্মতলায় অনশন মঞ্চে হাজির হন মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন, মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে সেই সময়ে ফোন করেন।
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! ছিটকে গেল লোকাল ট্রেনের শেষ কামরা, আতঙ্কে কাঁটা যাত্রীরা
ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুরোধ করেন অনশন থেকে কাজে ফিরতে। জুনিয়র ডাক্তারদের দাবি মতো পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক স্তরে রদবদলের যে কাজ হয়েছে তা-ও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তবে সব কাজ শেষ করতে ৩-৪ মাস সময় চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Kolkata,West Bengal
October 19, 2024, 4:06 PM IST
Mamata Banerjee on Junior Doctors protest: ‘একটা পরিবার থেকে সবাইকে তাড়িয়ে দেবে?’ স্বাস্থ্য সচিবের অপসারণ নিয়ে কড়া জবাব মমতার
Next Article
Mamata Banerjee: ‘ ‘আমি কথা দিচ্ছি…,’ ধৈর্য ধরে সব শুনলেন, নরমে গরমে চিকিৎসকদের কী বললেন মমতা?