Last Updated:
মেরঠ: কতটা নিষ্ঠুর ভাবে নিজের স্বামী সৌরভ রাজপুতকে খুন করেছিল মুসকান? একের পর এক তথ্যে তা সবার সামনেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ এবার জানা গেল, সৌরভের মায়ের তৈরি করে দেওয়া খাবারের মধ্যেই বিষ নিশিয়ে খাইয়ে নিজের স্বামীকে খুন করেছে মুসকান৷ আর এই কাজে তাকে সঙ্গে দেয় প্রেমিক সাহিল৷
মেরঠের ইন্দিরা নগরের ভাড়া বাড়িতে থাকত পেশায় মার্চেন্ট নেভির অফিসার সৌরভের স্ত্রী মুসকান এবং তাঁদের ৬ বছরের মেয়ে৷ সৌরভের পৈতৃক বাড়িও ইন্দিরা নগর এলাকাতেই৷ ৪ মার্চ সৌরভকে খুন করে তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক৷ তার আগের দিন অর্থাৎ ৩ মার্চ রাতেও নিজের বাড়িতে গিয়ে মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সৌরভ৷
জানা গিয়েছে, ওই দিন রাতে ছেলের জন্য কোফতা রান্না করেছিলেন সৌরভের মা৷ ছেলেকে খাওয়ার জন্য সেই কোফতা দিয়েও দেন সৌরভের মা৷ বন্ধুর মোটরসাইকেলে করে সেই খাবার নিয়ে নিজের ভাড়া বাড়িতে ফিরেও আসেন সৌরভ৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে৷ বাড়ি ফিরে মায়ের দেওয়া সেই কোফতার তরকারি খাওয়ার জন্য মুসকানকেও দেয় সৌরভ৷
পুলিশি জেরায় মুসকান স্বীকার করেছে, সৌরভের মায়ের দেওয়া ওই কোফতার তরকারির মধ্যেই ঘুমের ওষুধ মেশায় সে৷ যা খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়ে সৌরভ৷ তখনই গলা কেটে তাঁকে খুন করে মুসকানের প্রেমিক সাহিল৷ এর পর মুসকান ও সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷ এমন কি, বাজারে গিয়ে ড্রাম ও মাংস কাটার ছুরি কিনে আনে তারা৷ সৌরভের দেহাংশ ওই ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় দু জনে৷ এর পর মানালি, সিমলা বেড়াতে চলে যায় মুসকান ও সাহিল৷
প্রায় দু সপ্তাহ পর সৌরভের মৃত্যুর কথা প্রকাশ্যে আসে৷ এর পরই পুলিশ মুসকান এবং সাহিলকে গ্রেফতার করে৷ দু জনের কীর্তিতে শিউড়ে ওঠে গোটা দেশ৷
Kolkata,West Bengal
March 25, 2025 3:49 AM IST
Mamata In London: লন্ডন পৌঁছে গেলেন মমতা! পথে ছিল বিরাট চমক, মুখ্যমন্ত্রীর কথায় দুই তরুণীর কাণ্ডে যেন উৎসব দুবাই এয়ারপোর্টে