মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Meerut Murder Update: ছেলের জন্য কোফতা রেঁধেছিলেন মা, সেই খাবারেই ঘুমের ওষুধ মেশায় মুসকান? মেরঠ কাণ্ডে শিউড়ে ওঠা তথ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

৪ মার্চ সৌরভকে খুন করে তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক৷ তার আগের দিন অর্থাৎ ৩ মার্চ রাতেও নিজের বাড়িতে গিয়ে মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সৌরভ৷

মুুসকান ও সৌরভ৷ মুুসকান ও সৌরভ৷
মুুসকান ও সৌরভ৷

মেরঠ: কতটা নিষ্ঠুর ভাবে নিজের স্বামী সৌরভ রাজপুতকে খুন করেছিল মুসকান? একের পর এক তথ্যে তা সবার সামনেই স্পষ্ট হয়ে গিয়েছে৷ এবার জানা গেল, সৌরভের মায়ের তৈরি করে দেওয়া খাবারের মধ্যেই বিষ নিশিয়ে খাইয়ে নিজের স্বামীকে খুন করেছে মুসকান৷ আর এই কাজে তাকে সঙ্গে দেয় প্রেমিক সাহিল৷

মেরঠের ইন্দিরা নগরের ভাড়া বাড়িতে থাকত পেশায় মার্চেন্ট নেভির অফিসার সৌরভের স্ত্রী মুসকান এবং তাঁদের ৬ বছরের মেয়ে৷ সৌরভের পৈতৃক বাড়িও ইন্দিরা নগর এলাকাতেই৷ ৪ মার্চ সৌরভকে খুন করে তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক৷ তার আগের দিন অর্থাৎ ৩ মার্চ রাতেও নিজের বাড়িতে গিয়ে মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সৌরভ৷

আরও পড়ুন: মেরঠের মতোই স্বামীর খাবারে ঘুমের ওষুধ, উদ্ধার ব্যবসায়ীর গলাকাটা দেহ! বেঙ্গালুরুতে গ্রেফতার মৃতের স্ত্রী- শাশুড়ি

জানা গিয়েছে, ওই দিন রাতে ছেলের জন্য কোফতা রান্না করেছিলেন সৌরভের মা৷ ছেলেকে খাওয়ার জন্য সেই কোফতা দিয়েও দেন সৌরভের মা৷ বন্ধুর মোটরসাইকেলে করে সেই খাবার নিয়ে নিজের ভাড়া বাড়িতে ফিরেও আসেন সৌরভ৷ সেই ছবিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে৷ বাড়ি ফিরে মায়ের দেওয়া সেই কোফতার তরকারি খাওয়ার জন্য মুসকানকেও দেয় সৌরভ৷

পুলিশি জেরায় মুসকান স্বীকার করেছে, সৌরভের মায়ের দেওয়া ওই কোফতার তরকারির মধ্যেই ঘুমের ওষুধ মেশায় সে৷ যা খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়ে সৌরভ৷ তখনই গলা কেটে তাঁকে খুন করে মুসকানের প্রেমিক সাহিল৷ এর পর মুসকান ও সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷ এমন কি, বাজারে গিয়ে ড্রাম ও মাংস কাটার ছুরি কিনে আনে তারা৷ সৌরভের দেহাংশ ওই ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় দু জনে৷ এর পর মানালি, সিমলা বেড়াতে চলে যায় মুসকান ও সাহিল৷

প্রায় দু সপ্তাহ পর সৌরভের মৃত্যুর কথা প্রকাশ্যে আসে৷ এর পরই পুলিশ মুসকান এবং সাহিলকে গ্রেফতার করে৷ দু জনের কীর্তিতে শিউড়ে ওঠে গোটা দেশ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Meerut Murder Update: ছেলের জন্য কোফতা রেঁধেছিলেন মা, সেই খাবারেই ঘুমের ওষুধ মেশায় মুসকান? মেরঠ কাণ্ডে শিউড়ে ওঠা তথ্য

Next Article

Mamata In London: লন্ডন পৌঁছে গেলেন মমতা! পথে ছিল বিরাট চমক, মুখ্যমন্ত্রীর কথায় দুই তরুণীর কাণ্ডে যেন উৎসব দুবাই এয়ারপোর্টে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর