মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Michael Madhusudan Dutt: প‍ঞ্চকোট রাজার অতিথি হয়ে পলাশের দেশে এসেছিলেন মধুকবি, সেই ইতিহাসের স্মারক তাঁর নামাঙ্কিত কলেজkashipur michael college has a deep connection with the bard in purulia | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭২ সময় দেখুন


Last Updated:

Michael Madhusudan Dutt: সেই সময় পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিং দেও মধুসূদন দত্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর রাজবাড়িতে। রাজার আমন্ত্রণে পালকিতে চড়ে রাজভবনে প্রবেশ করেছিলেন মহাকবি মাইকেল।

+

মহাকবি

মহাকবি মাইকেলের স্মৃতিতে পুরুলিয়ার মহাবিদ্যালয়!

পুরুলিয়া, শান্তনু দাস: মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত পুরুলিয়া জেলার “কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়।” মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামাঙ্কিত এই কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর ইতিহাস। যে ইতিহাস আজ ঐতিহ্যের সঙ্গে বহন করে চলেছে সমস্ত কাশীপুর তথা পুরুলিয়া জেলাবাসী। জানা যায়, ১৮৭২ সালের মার্চ মাসে জীবনের শেষ পর্যায়ে মাইকেল মধুসূদন দত্ত একটি আইন সংক্রান্ত কাজে পুরুলিয়া এসেছিলেন। সেই সময় পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিং দেও মধুসূদন দত্তকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর রাজবাড়িতে। রাজার আমন্ত্রণে পালকিতে চড়ে রাজভবনে প্রবেশ করেছিলেন মহাকবি মাইকেল। রাজবাড়িতে আইন উপদেষ্টা হিসেবে প্রায় ছ’মাস কর্মরত ছিলেন মহাকবি।

সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পঞ্চকোট রাজার আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল। যদিও পরবর্তীকালে রাজবাড়ি থেকে তাঁকে চলে যেতে হয় তাকে। তারপরেই পঞ্চকোট রাজবংশের রাজধানী কাশীপুরে এই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন কাশীপুর রাজপরিবার। কাশীপুরের মাটিতে পদধূলি পড়া মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামেই কলেজের নামকরণ হয় কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়।

কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: বিভাসকান্তি মণ্ডল বলেন, “মাইকেল মধুসূদন দত্তের পদধূলিতে ধন্য হয়েছিল এই পাথর-পলাশের দেশ পুরুলিয়া। তাঁরই নামাঙ্কিত এই মহাবিদ্যালয়। এখানকার জনমানুষ মাইকেলকে ভালবেসে তাঁর নামেই এই কলেজ তৈরি করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, বেঁধে রেখেছেন স্মৃতিতে। কলেজ চত্বরে বসান হয়েছে মাইকেল মধুসূদন দত্তের আবক্ষ মূর্তি।

আরও পড়ুন : খরস্রোতা নদীতে গভীর ঘূর্ণিপাক, সপ্তাহশেষের ছোট্ট ছুটিতে দেখতে আসুন এই জাগ্রত মন্দির

পঁচিশ বছরেরও বেশি প্রাচীন এই কলেজ বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই উন্নত হয়েছে। উন্নত হয়েছে কলেজের শিক্ষা ব্যবস্থাও। বর্তমানে কলেজের বিশাল ভবন নির্মিত হয়েছে। তৈরি হয়েছে একটি ছাত্রাবাস। বর্তমানে বিএ এবং বিএসসি পাঠ্যক্রমের মোট ছয়টি বিষয়ে অনার্স-সহ দশটি বিষয় এই কলেজে পড়ানো হয়। ২০০০ সালে গড়ে ওঠা এই কলেজের সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই এক ইতিহাস। যে ইতিহাস আজ ঐতিহ্যের সঙ্গে বহন করে চলেছে সমস্ত কাশীপুরবাসী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Michael Madhusudan Dutt: প‍ঞ্চকোট রাজার অতিথি হয়ে পলাশের দেশে এসেছিলেন মধুকবি, সেই ইতিহাসের স্মারক তাঁর নামাঙ্কিত কলেজ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom