সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Microsoft personalized Feature: পার্সোনালাইজড ফিড চালু হতে চলেছে মাইক্রোসফটে, জানুন বিস্তারিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
Microsoft personalized Feature: পার্সোনালাইজড ফিড চালু হতে চলেছে মাইক্রোসফটে, জানুন বিস্তারিত


#নয়াদিল্লি: এবার পার্সোনালাইজড একটি ফিড চালু করতে চলেছে Microsoft। মঙ্গলবার সংস্থার তরফে এবিষয়ে জানানো হয়েছে। এর ফলে Apple, Google সহ আরও বেশ কয়েকটি সংস্থার সঙ্গে রীতিমতো টেক্কা দেবে Microsoft। Microsoft নিজে কোনও স্টোরি বা কন্টেন্ট পাবলিশ করে না। বিভিন্ন সংস্থার থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেই কন্টেন্ট থেকেই নিজেদের পছন্দমতো বাছাই কন্টেন্ট নিউজ ফিডে দেখতে পাবেন ব্য়বহারকারীরা।

বিস্তারিত আলোচনা-

Facebook বা অন্য় বিভিন্ন অনলাইন মিডিয়ার ক্ষেত্রে ইউজাররা শুধুমাত্র পছন্দমতো কন্টেন্ট দেখতে পান নিজেদের ফিডে। কারণ, ব্য়বহারকারীর পছন্দমতো কন্টেন্ট বুঝতে পারে Facebook এবং সেই অনুযায়ী রেকমেন্ড লিস্ট তৈরি করে। এতদিন পর্যন্ত Microsoft এর ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন ছিল। যে কোনও ব্য়বহারকারী যে কোনও কন্টেন্ট পেতেন। কিন্তু এবার থেকে নিজের পছন্দমতো কন্টেন্ট পাবেন ব্য়বহারকারীরা।

কী ভাবে কন্টেন্ট সিলেকশন হবে?

এক্ষেত্রে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্য়বহার করা হবে। ইউজারের এনগেজমেন্ট অনুযায়ী কন্টেন্ট রেকমেন্ড করা হবে।

একটি ব্লগপোস্টে জানানো হয়েছে, “Microsoft একটি বিশেষ প্রযুক্তি নিয়ে আসছে। যা ব্য়বহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। মেশিন লার্নিং, AI এবং হিউম্য়ান মডারেশনের মাধ্য়মে কন্টেন্ট মডারেট করা হবে। যার মাধ্য়মে ইউজাররা আরও ভালো কন্টেন্ট পাবেন। ব্য়বহারকারীরা নিজেদের পছন্দমতো কন্টেন্ট পাবেন। পাশাপাশি ব্য়বহারকারীরাও নিজেরা মডারেশন করতে পারবেন। এছাড়াও সেখানে আরও কিছু ট্য়াব যোগ করা হবে। যেগুলির মধ্য়ে থাকবে স্পোর্টস, মানি, লাইফস্টাইল এবং আরও অন্য়ান্য়।”

আগামীতে হাইপার লোকাল কন্টেন্টের উপরেও বিভিন্ন আপডেট আনতে চলেছে সংস্থাটি। কোনও নির্দিষ্ট এলাকার উপর আপডেটও পাবেন ব্য়বহারকারীরা। স্থানীয় এলাকার রেস্টুরেন্ট, বা স্থানীয় কোনও এলাকার খোঁজ পেতে সাহায্য় করবে Microsoft।

ইতিমধ্য়ে অ্য়াপটি Google প্লে স্টোর এবং Apple অ্য়াপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। যদিও বর্তমানে ওই অ্য়াপের কোনও লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাটইটে ঢুকে যাচ্ছে ব্য়বহারকারীরা। কিন্তু এই বিষয়েও দ্রুত আপডেট নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। যার মাধ্য়মে অ্য়াপে কোনও লিঙ্কে ক্লিক করলে অ্য়াপেই সেই লিঙ্কটি খুলবে। সেটি রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে না।

এর পাশাপাশি কয়েকদিন আগেই জানানো হয়েছে অক্টোবর মাসে লঞ্চ করতে চলেছে Windows 11। বর্তমান Microsoft ব্য়বহারকারীরা বিনামূল্য়ে আপডেট করতে পারবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর