মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Mohammed Siraj And Akash Deep Firing Bowling Helps Team India Create An Unique World Record In IND vs ENG 2nd Test, সিরাজ ও আকাশ দীপের আগুনে স্পেলে বিশ্বের প্রথম দল হিসেবে বড় রেকর্ড গড়ল ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন


Last Updated:

Mohammed Siraj: বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে।

News18News18
News18

বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে। সিরাজ ১৯.৪ ওভারে ৭০ রানে ৬ উইকেট এবং আকাশ দীপ ২০ ওভারে ৮৮ রানে ৪ উইকেট নেন। এই দুই পেসারের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রানে ফিরে যান, যা টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলের বিরুদ্ধে ঘটল।

বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশ দীপ ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে বেন ডাকেট ও ওলি পোপকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। শুক্রবার সকালে মহম্মদ সিরাজ জো রুট এবং অধিনায়ক বেন স্টোকসকে টানা দুই বলে আউট করে চাপে ফেলে দেন ইংলিশ ব্যাটিং লাইনআপকে। এরপর তৃতীয় সেশনে ব্রায়ন কার্স, জশ টাং এবং শোয়েব বশিরকেও ফিরিয়ে সিরাজ ইনিংসে মোট ছয় উইকেট নেন।

এই ম্যাচে সিরাজ এমন এক কৃতিত্ব অর্জন করেছেন, যা আগে কোনো ভারতীয় বোলার করতে পারেননি। তিনি এখন একমাত্র ভারতীয়, যিনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ইনিংসে ছয় উইকেটের বেশি নিয়েছেন। ইংল্যান্ডে এর আগে মাত্র ৮ জন ভারতীয় বোলার এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নিতে পেরেছেন এবং দক্ষিণ আফ্রিকায় পেরেছেন ৭ জন, তবে সিরাজই একমাত্র যিনি দুই দেশেই এই কৃতিত্বের অধিকারী।

সিরাজ তার উইকেট শিকার শুরু করেন জ্যাক ক্রলিকে (১৯) স্লিপে করুণ নায়ারের হাতে ক্যাচ করিয়ে। এরপর রুট ও স্টোকসকে ফিরিয়ে দেন পরপর দুই বলে। দিনের শেষে তিনি আরও তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। সিরাজ ও আকাশ দীপের দুর্দান্ত বোলিংয়ে ভারত এখন ম্যাচে ভালো অবস্থানে রয়েছে।

প্রথম ইনিংসে ১৮০ রানের বড় ও গুরুত্বপূর্ণ লিড পেয়েছে ভারতীয় দল। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬৪ রানে ১ উইকেট। ক্রিজে রয়েছেন কেএল রাহুল ও করুন নায়ার। ভারতের লিড এখনও পর্যন্ত ২৪৪ রানের। চতুর্থ ইনিংসে অনেকটা নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য।

বাংলা খবর/ খবর/খেলা/

Mohammed Siraj: সিরাজ ও আকাশ দীপের আগুনে স্পেলে বিশ্বের প্রথম দল হিসেবে বড় রেকর্ড গড়ল ভারত



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর