মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Money Making Tips: অবসর সময়ে এই কাজ করে মাসে মিলে ভাল টাকা রোজগার। How can women make thousands of rupees monthly.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Money Making Tips: অবসর সময়ে এই কাজ করে মাসে মিলে ভাল টাকা রোজগার।

X

কাজে

কাজে ব্যস্ত মহিলারা

পশ্চিম মেদিনীপুর: প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে এক অভিনব ভাবনা। রাজ্য সরকারের সহযোগিতায়, বাড়িতে স্কুলের পোশাক তৈরি করে মাসে মিলছে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত আয়। যা দিয়ে অনায়াসে চলছে সংসার। শুধু তাই নয় পাশে দাঁড়াতে পেরেছে পরিবারের।

অবসর সময়ে এই কাজ করে মাসে মিলে ভাল টাকা রোজগার। উৎকর্ষ বাংলায় নিয়েছেন প্রশিক্ষণ, গ্রাম পঞ্চায়েতের মাস্টার ট্রেনার দিয়ে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন সেলাইয়ের। এরপর কখনও গ্রাম পঞ্চায়েত অফিসের স্টিচিং ইউনিটে আবার কখনও অবসর সময়ে বাড়িতে ইউনিফর্ম বানিয়ে মাসে মোটা টাকা রোজগার করছেন তারা। স্বাভাবিকভাবে অবসর সময়ে বসে না থেকে প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি ইউনিফর্ম তৈরি করে রোজগার করছে প্রত্যন্ত গ্রাম এলাকার একাধিক মহিলা। সরকারি সাহায্যে আয় রোজগার করতে পেরে খুশি তারা।

আরও পড়ুন: মহিলাদের সঞ্চয়ের জন্য সত্যিই দুর্দান্ত এই স্কিমটি, আপনি বিনিয়োগ করেছেন তো ?.

বর্তমান দিনে হাতের কাজ শিখে স্বনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন বাড়ির মহিলারা। পুরুষের পাশাপাশি বাড়ির অন্যান্য কাজ সামলে হাতের নানা কাজ করে, স্বনির্ভর হয়ে রয়েছেন গ্রামীণ এলাকায় মহিলারা। এবার বাড়িতে বাড়ির কাজ, ছোট বাচ্চা সামলে অবসর সময়ে মেশিনে বসে পড়া। এরপর একে একে দিনে গড়ে পনেরো থেকে কুড়িটা স্কুলের পোশাক তৈরি করে মাসে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা রোজগার করছেন তারা। বেশ কয়েক মাস ধরেই তারা যুক্ত এই কাজের জন্য। সকলে স্ব-সহায়ক দলের সঙ্গে যুক্ত। কম সুদে মিলছে লোন। স্বাভাবিকভাবে বাড়িতে হাতের কাজ করেই মাসে মিলছে রোজগার।

পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একাধিক সহায়ক দলের মহিলারা যুক্ত ইউনিফর্ম তৈরিতে। রানীসরাই গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েক বছর ধরেই চলছে স্টিচিং ইউনিট। যেখানে কাপড়ের থানকে কেটে প্রাথমিক রূপ দেওয়া হয় ইউনিফর্ম তৈরির। এরপর কখনও ইউনিটে বসে, আবার বাড়িতে নিয়ে গিয়ে মহিলারা তৈরি করছেন ইউনিফর্ম। প্রসঙ্গত উৎকর্ষ বাংলায় ছ’মাসের জন্য বিনামূল্যে তারা প্রশিক্ষণ পেয়েছেন সেলাইয়ের। এরপর স্ব সহায়ক দলের পক্ষ থেকে বিশেষ মাস্টার ট্রেনার দিয়ে তাদের এই সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দশদিনের।

আরও পড়ুন: বেসরকারি চাকরিতেও প্রতি মাসে ন্যূনতম ৯০০০ টাকা পেনশন? জানুন আসল বিষয়টা

এরপর নিজের দক্ষতায় তারা বাড়িতে অবসর সময়ে বানাচ্ছেন স্কুলের ইউনিফর্ম।স্বাভাবিকভাবে, বাড়ির অন্যান্য কাজ সামলে অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিমাসে তাদের মিলছে আয়। যা দিয়ে পাশে থাকতে পেরেছে পরিবারের। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ করে স্বনির্ভর প্রান্তিক গ্রামে এলাকার মহিলারা।

রঞ্জন চন্দ

Next Article

Money Making Tips: কাস্টমাইজ ডিজাইন করে মোটা টাকা রোজগার, স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর