মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Mumbai Attack ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা ঢুকে পড়েছে মুম্বই শহরে? তোলপাড় পড়ে গেল মায়ানগরীতে, ১ কোটি মানুষকে মারার হুমকি Mumbai Polices control room received an alarming message warning that 34 human bombs were placed in 34 vehicles across the city | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ সময় দেখুন


Last Updated:

Mumbai Attack: লস্কর-ই-জিহাদি নামে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছে।

মুম্বইতে ফের হুমকি!মুম্বইতে ফের হুমকি!
মুম্বইতে ফের হুমকি!

মুম্বই: ফের মুম্বইয়ে হামলার আশঙ্কা। শুক্রবার মুম্বই পুলিশের হেল্পলাইনে ফোন করে হুমকি দেওয়া হয়, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি আলাদা আলাদা গাড়িতে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রতিটি গাড়িতে মজুত রয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক। দাবি করা হয়েছে, মোট ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা রয়েছে মায়ানগরী মুম্বইতে।

ANI সূত্রে খবর, লস্কর-ই-জিহাদি নামে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছে। পুলিশের কাছে আসা বার্তায় বলা হয়েছে, এই ৩৪ জন জঙ্গি মানব বোমা হয়ে মুম্বই শহরকে একাধিক বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করবে। হুমকি বার্তা ও ফোন আসার পরই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। শহরজুড়ে বোমা বিস্ফোরণের জন্য ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে বলেই হুমকি দেওয়া হয়েছে।

অনন্ত চতুর্দশীতে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ৩৪টি গাড়িতে ৩৪ জন মানব বোমা থাকবে, ১ কোটি মানুষের মৃত্যু হবে এই বিস্ফোরণে, এমনটাই নাকি হুমকি বার্তায় বলা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ গোটা রাজ্যে নিরাপত্তা বাড়িয়েছে উড়ো ফোন পাওয়ার পরই।

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ট্র্যাফিক পুলিশ, বিমানবন্দর, রেলস্টেশন ও ভিড় জমায়েত এলাকায় শুরু করে দেওয়া হয়েছে তল্লাশি অভিযান। কড়া নজরদারিতে রাখা হয়েছে বিভিন্ন হোটেল, শপিং মল, মন্দির এবং পর্যটনকেন্দ্রগুলোকেও। পুলিশ জানিয়েছে, প্রতিটি গাড়ি ও যাত্রীবাহী যানবাহনে নাকা-চেকিং চলছে।

এখনও তাজা মুম্বই হামলার স্মৃতি। ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হামলায় শহর কেঁপে উঠেছিল মুম্বই। সেই আতঙ্কের ছায়া এখনও নাগরিকদের মনে বিদ্যমান। তাই নতুন করে আসা এই মানব বোমার হুমকি গোটা শহরকে আতঙ্কিত করে তুলেছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Mumbai Attack: ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা ঢুকে পড়েছে মুম্বই শহরে? তোলপাড় পড়ে গেল মায়ানগরীতে, ১ কোটি মানুষকে মারার হুমকি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর