মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Naked Woman in Flight: প্লেনের ভিতরে অদ্ভুত কাণ্ড! জামা কাপড় খুলে ২৫ মিনিট উদ্দাম নাচ, চিৎকার মহিলার, দেখুন সেই ভিডিও…Naked Woman in Flight: Women screams runs danced inside flight for 25 minutes video got viral watch video

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


প্লেনের ভিতরে অদ্ভুত কাণ্ড! জামা কাপড় খুলে ২৫ মিনিট উদ্যম নাচ, চিৎকার মহিলার, দেখুন সেই ভিডিও...প্লেনের ভিতরে অদ্ভুত কাণ্ড! জামা কাপড় খুলে ২৫ মিনিট উদ্যম নাচ, চিৎকার মহিলার, দেখুন সেই ভিডিও...
প্লেনের ভিতরে অদ্ভুত কাণ্ড! জামা কাপড় খুলে ২৫ মিনিট উদ্যম নাচ, চিৎকার মহিলার, দেখুন সেই ভিডিও…

টেক্সাস: সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফিনিক্সগামী এক ফ্লাইটে ওই মহিলার আচরণের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি পোশাক খুলে ফেলছেন এবং বিমানের অন্যান্য যাত্রীদের সামনে, এমনকি শিশুদের সামনেও চিৎকার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা বিমানের ককপিটের দরজায় ধাক্কা দেন, কেবিন ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিমান থেকে নামার জন্য চিৎকার করেন।

আরও পড়ুন: এই তারিখগুলিতেই হবে মহাপ্রলয়, লাগবে বিশ্বযুদ্ধ, ধ্বংস হবে পৃথিবী! টাইম ট্র্যাভেলারের ভবিষ্যদ্বাণী ভাইরাল

একজন মহিলা প্রত্যক্ষদর্শী বলেন, “এটা আমাদের সবার জন্য খুবই বিস্ময়কর ছিল।” তিনি আরও জানান, “মহিলা হাসছিলেন, উচ্চস্বরে চিৎকার করছিলেন এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।”

একজন যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “তিনি আমাদের দিকে ফিরে তাকালেন এবং হঠাৎ সম্পূর্ণ নগ্ন হয়ে গেলেন।” ঘটনাটি ঘটে সোমবার, যখন টেক্সাসের হিউস্টনের উইলিয়াম পি. হবি এয়ারপোর্ট থেকে বিমানটি অ্যারিজোনার ফিনিক্সের উদ্দেশ্যে যাচ্ছিল।

আরও পড়ুন: মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি

একজন যাত্রী জানান, বিমানবন্দরে ফিরে আসার পর এক কর্মী মহিলাকে একটি কম্বল দিয়ে ঢেকে দেন, কিন্তু তিনি তা সরিয়ে ফেলেন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ জানিয়েছে, মহিলাকে আটক করা হয়েছে এবং হিউস্টনের হ্যারিস হেলথ বেন টব হাসপাতালের নিউরোসাইকিয়াট্রিক সেন্টারে মানসিক মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, “ফ্লাইট ৭৩৩-কে গ্রাহকের আচরণজনিত কারণে গেটের দিকে ফিরে আসতে হয়েছে। আমরা যাত্রীদের কাছে এই বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি।” এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ায় একটি ফ্লাইটেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে এক ব্যক্তি বিমানের কেবিনের ভেতর নগ্ন হয়ে ছুটে বেড়িয়েছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

Naked Woman in Flight: প্লেনের ভিতরে অদ্ভুত কাণ্ড! জামা কাপড় খুলে ২৫ মিনিট উদ্দাম নাচ, চিৎকার মহিলার, দেখুন সেই ভিডিও…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর