মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Nandigram Kidnap Case: পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ গৃহশিক্ষকের, নন্দীগ্রামে টান টান নাটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষক৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷

প্রতীকী ছবি৷ প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

নন্দীগ্রাম: স্বামীর সাহায্যে পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ করল গৃহশিক্ষিাক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে৷ যদিও পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ অভিযুক্ত গৃহশিক্ষিকা, তার স্বামী সহ মোট পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে৷

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষিকা৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷

আরও পড়ুন: ‘আমার দফতর, আইপ্যাকের নাম করে…’, দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?

অপহৃত শিশুটির বাবা এবং মা চায়ের দোকান চালান৷ প্রতিদিনই ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা৷ শুক্রবার ভোরবেলা তাঁরা বেরোতেই পড়ানোর নাম করে শিশুটির বাড়িতে ঢোকে অভিযুক্ত গৃহশিক্ষিকা এবং তার স্বামী৷ এর পর শিশুটির দিদিকে বেঁধে রেখে একটি ট্রলি ব্যাগের মধ্যে শিশুটিকে ভরে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা৷

আরও পড়ুন: ‘আমার দফতর, আইপ্যাকের নাম করে…’, দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?

এর পরই শিশুটির দিদি কোনওক্রমে প্রতিবেশীদের ঘটনার কথা জানায়৷ দ্রুত অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ৷ এরই মধ্যে কয়েক বার শিশুটির বাবাকে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা৷ এমন কি, পুলিশকে জানালে শিশুটিকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷

শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ার ভয়ে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের ঘোলপুকুর এলাকায় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে৷ তল্লাশি চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষক সহ পাঁচ জনকে গ্রেফতারও করে পুলিশ৷ এ দিন হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ অপহরণকারীদের চিনতে পেরেছে শিশুটিও৷ সে জানিয়েছে, একটি ট্রলি ব্যাগের ভিতরে ভরে মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা৷

Next Article

New Business Idea: ব্যাঙ্ক ব্যালেন্স আকাশ ছোঁবে…! ঘরে বসে শুরু করুন এই ‘নির্ঝঞ্ঝাট’ ব্যবসা, সৌভাগ্য পায়ে পায়ে ঘুরবে, গ্যারান্টি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর