মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

Nawab Humayun fed Iraninans Indian Khidri, in return they introduced Firni in India– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৮৬ সময় দেখুন
Nawab Humayun fed Iraninans Indian Khidri, in return they introduced Firni in India– News18 Bangla


#কলকাতা: ইদের দিন সাপটে বিরিয়ানি-কাবাব খাওয়ার পর, ফিরনিটা না খেলে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না! মাটির চ্যাপটা ভাঁড়ে অমৃত! মখমলে, মোলায়েম! মুখে দিলেই…মমমম! এই অনাবিল আনন্দের মূল ক্রেডিট অবশ্য মুঘলদেরই প্রাপ্য! তাঁরাই এদেশে প্রচলন করেছিলেন ফিরনির।

 অনেক ইতিহাসবিদদের মতে,

১৫৩৯-এ হুমায়ূনকে যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদে এলেন সম্রাট শের শাহ সুরি। তখন হুমায়ূন সাহায্যের খোঁজে পাড়ি দিলেন ইরানে। শোনা যায়, ইরানের শাহ-কে উপহার হিসেবে হুমায়ূন নাকি দিয়েছিলেন একদল ভারতীয় বাবুর্চি! তাদের হাতের খিচুড়ি খেয়ে ইরানি বাদশা তো ফিদা! চলতে লাগল সংস্কৃতির দেওয়া নেওয়া। হুমায়ূনও ভালবেসে ফেললেন ইরানের মিষ্টি পদ- ফিরনি। এরপর, ১৫৫৫ সালে, শের শাহ’র মৃত্যুর পর, হুমায়ূন যখন ভারতে ফিরলেন, তখন তাঁর সঙ্গে বহু ইরানিও এসেছিলেন এদেশে। তাঁরাই মুঘল বাবুর্চিদের শেখালেন ফিরনি রান্নার কেতা! ধীরে ধীরে ইরানি ডেসার্ট হয়ে উঠল আমাদের ভীষণ কাছের একজন!

ফিরনি হরেক রকম হয়। তবে সবথেকে লোভনীয়, কেশর ফিরনি।  এই ইদে, ডাইনিং টেবিলে সবাইকে তাক লাগিয়ে দিন! বানিয়ে ফেলুন কেশর ফিরনি! বেশ সহজ! উপাদানও সাধারণ! ৪ জনের জন্য বানাতে লাগবে, সামান্য জাফরান, জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল: ৫০ গ্রাম, ১ কাপ চিনি, অর্ধেক চা চামচ ছোট এলাচের গুঁড়ো, কয়েক ফোঁটা গোলাপ জল আর ১ টেবিল চামচ পেস্তা কুচি।

এবার দুধ ফুটিয়ে, আঁচ কম করে দিন। ক্রমাগত নাড়তে থাকুন যাতে তলার দিকে ধরে না যায়। দুধ ঘন হতে দিন। অন্যদিকে, ভিজিয়ে রাখা চাল গুঁড়ো করে নিন। তবে, মসৃণ গুঁড়ো যেন না হয়। এমনভাবে গুঁড়ো করুন, যাতে মুখে দানা দানা লাগে।

এই চালে সামান্য দুধ মিশিয়ে গুলে নিন। এবার এই চাল দুধের মধ্যে মেশান। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে ডেলা না তৈরি হয়। চাল সেদ্ধ হয়ে গেলে জাফরান আর চিনি মিশিয়ে ফের নাড়তে থাকুন। ছোট এলাচগুঁড়ো, গোলাপ জল মেশান। এবার আঁচ থেকে নামিয়ে পেস্তা কুচি মেশান। চ্যাপ্টা মাটির পাত্র, যাকে বলে ‘কাসোরি’-তে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিন।

আরও পড়ুন-ইদের খানাপিনা: আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত-এর রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর