মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

Netflix-এর নয়া ফিচার, এবার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন সিনামে বা সিরিজের মজার দৃশ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
Netflix-এর নয়া ফিচার, এবার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন সিনামে বা সিরিজের মজার দৃশ্য


#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এল বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। এই ফিচারটি ব্যবহার করে গ্রাহকরা নেটফ্লিক্সে থাকা সিনেমা বা ওয়েব সিরিজের মজার সব ক্লিপিংস দেখতে পারবেন আর শেয়ারও করতে পারবেন। নতুন এই ফিচারটির নাম ফাস্ট লাফ (Fast Laughs)। একই সঙ্গে এই ফিচারটির সাহায্যে স্ট্যান্ড-আপ স্পেসাল শোইয়ের মজার ক্লিপিংসও দেখতে পাবেন গ্রাহকরা। মার্চ মাসে এই ফিচারটিকে আমেরিকা, ইউকে, কানাডা আর অস্ট্রেলিয়ার গ্রাহকদের জন্য লঞ্চ কর হয়েছিল। এবার ভারতে এই ফিচারটির টেস্টিং শুরু হয়ে গিয়েছে, যা খুব শীঘ্রই লঞ্চ করা হবে।

টেস্টিং এর জন্য কোম্পানি এই ফিচারটিকে কিছু নির্দিষ্ট লোকের জন্য চালু করে দিয়েছে। এই ফিচারটি ব্যবহার করার জন্য ইউজারকে নেটফ্লিক্স অ্যাপে গিয়ে ন্যাভিগেশন মেনুতে যেতে হবে। এখানে গিয়ে ফাস্ট লাফ নামে একটই ট্যাব দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এর পরে নিজের থেকেই এক এক করে ক্লিপিংস প্লে হতে শুরু হয়ে যাবে।

নেটফ্লিক্সের ফাস্ট লাফ ফিচারে ইউজাররা যে ক্লিপিংস গুলো দেখতে পাবেন, সেগুলিতে তাঁরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং ট্যুইটারে শেয়ার করতে পারবনে। এই ক্লিপিংস গুলি দেখার সময় যদি ইউজার সেই নির্দিষ্ট পুরো সিনেমা বা ওয়েব সিরিজটি দেখতে চান, তাহলে প্লে বাটনে ক্লিক করলেই হবে। সেই সঙ্গে ইউজার যদি ফাস্ট লাফ ক্লিপের সিমেমা বা ওয়েব সিরিজটি পরে দেখবে বলে মনে করেন, তাহলে তাঁরা সেটিকে লিস্টেও যোগ করে নিতে পারবেন।

একটি রিপোর্ট অনুযায়ী, নেটফ্লিক্সের এক মুখপাত্র জানয়েছেন যে, আমরা আমাদের ইউজারদের অভিজ্ঞতা আর ভাল ও উন্নত করতে সর্বদা নতুন প্রচেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেছেন যে, আমাদের অনেক ব্যবহারকারী কমেডি দৃশ্য পছন্দ করেন। আর এই কারণেই আমরা এই ফাস্ট লাফ ফিচারটি চালু করেছি। এই ফিচারে ইউজাররা নতুন শো আর এবং ক্লাসিক সিন আবিষ্কার করার সুযোগ পাবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর