সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Netflix-এ পছন্দের রেকমেন্ডেশন পেতে যা যা করা উচিত, জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
Netflix-এ পছন্দের রেকমেন্ডেশন পেতে যা যা করা উচিত, জেনে নিন


কলকাতা: OTT প্ল্যাটফর্মগুলির মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে Netflix। একাধিক বিভিন্ন ভাষার নিত্য নতুন সিনেমা যা দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু অনেকেই আছে যাঁরা নতুন ব্যবহার করছেন Netflix। তাঁদের মধ্যে অনেকেই আছেন এমন যাঁরা নিজেদের পছন্দমতো সিরিজ বা সিনেমা খুঁজে পান না। তাঁরা কীভাবে নিজেদের পছন্দমতো কনটেন্ট পাবেন?

যে কোনও অনলাইন প্ল্যাটফর্মে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রেকমেন্ডেশন। যার অর্থ ইউজার যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কন্টেন্ট তাঁদের সামনে উপস্থাপনা করা। এই বিষয়টি সঠিকভাবে করার জন্য যেমন OTT সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তেমনই যিনি ব্যবহার করছেন তাঁরও ভূমিকা অপরিসীম।

কীভাবে নিজের পছন্দমতো কনটেন্ট পাবেন?

নিজের পছন্দমতো কনটেন্ট পাওয়ার জন্য ইউজারকে বেশ কয়েকটি ছোট কাজ করতে হবে OTT প্ল্যাটফর্ম Netflix-এ। সেই কাজগুলির মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে বোঝাতে হবে সেই ইউজার কী কী কন্টেন্ট পছন্দ করছেন।

ইউজারের উচিত তিনি যে রকম কনটেন্ট পছন্দ করেন সেই ধরনের কন্টেন্ট কয়েকদিন সার্চ করে বেশিক্ষণ করে দেখা। যেমন ধরা যাক, কোনও এক ইউজার অ্যাকশন কনটেন্ট দেখতে পছন্দ করেন সেক্ষেত্রে সেই ইউজারের উচিত কয়েকদিন সার্চ করে অ্যাকশন জাতীয় সিনেমা বা ওয়েবসিরিজ দেখা। অথবা কেউ হয়তো বাংলা কন্টেন্ট দেখতে পছন্দ করেন। সেক্ষেত্রে বাংলার কনটেন্ট খুঁজে বেশিক্ষণ করে দেখা উচিত। এতে রেকমেন্ডেশন সিস্টেম বুঝবে সেই ব্যবহারকারী কোন কন্টেন্ট পছন্দ করেন। তারপর সেই জাতীয় কন্টেন্ট আরও বেশি করে রেকমেন্ড করবে Netflix।

কোনও সিনেমা বা ওয়েব সিরিজে লাইক বা ডিসলাইক করা উচিত। এতে সিস্টেম বা আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্স বুঝতে পারবে কোন ধরনের কন্টেন্ট ইউজারের পছন্দ। সেই জাতীয় কন্টেন্ট আরও বেশি করে রেকমেন্ড করবে।

কীভাবে লাইক বা ডিসলাইক করা সম্ভব?

যদি কোনও ব্রাউজার থেকে কেউ Netflix ব্যবহার করে তাহলে টাইটেলের উপর কার্সার রাখতে হবে। তারপর লাইক বা ডিসলাইক অপশন আসবে।

যদি কেউ Android বা iOS ব্যবহার করেন তাহলে নির্দিষ্ট সিনেমা বা ওয়েব সিরিজে যেতে হবে। সেখানে ডিটেলস অপশন থাকবে। ডিটেলসে ক্লিক করলে লাইক বা ডিসলাইক অপশন আসবে।

Netflix-এ মাই লিস্ট অপশন থাকে। সেখানে নিজের পছন্দমতো সিনেমা বা ওয়েব সিরিজ অ্যাড করে রাখা যেতে পারে। এতেও নিজের পছন্দমতো কনটেন্ট রেকমেন্ডেশনে পাওয়া সম্ভব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর