সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Netflix in Mobile: মোবাইলে Netflix দেখতে চান? মাত্র কয়েকটি জিনিস মাথায় রাখলেই হল…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
Netflix in Mobile: মোবাইলে Netflix দেখতে চান? মাত্র কয়েকটি জিনিস মাথায় রাখলেই হল…


কোভিড পরিস্থিতিতে সিনেমা হল খুলে গেলেও আতঙ্কে হলমুখী হচ্ছেন না বেশির ভাগ দর্শকই। আর এমনিতে লকডাউনে অবসর সময় কাটানোর জন্য ওটিটি (OTT) প্ল্যাটফর্মের উপরেই ভরসা রাখছেন মানুষজন। Netflix, Amazon Prime, Hotstar আসার পর থেকে দেশি-বিদেশি ছবির ভাণ্ডার খুলে গিয়েছে মানুষের কাছে। আর এই ধরনের ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ব্যবহার করাও অনেক সোজা। জাস্ট এক ক্লিকেই ছবি দেখা যায়। আর শুধু ল্যাপটপ, টিভি, ডেস্কটপ অথবা ট্যাবেই নয়, মুঠোফোনেও (Smartphone) সহজেই এই ওটিটি প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যায়। আর তার ফলে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে ফিল্ম না দেখলেও চলে। স্মার্টফোনে সাবস্ক্রিপশন থাকলে তো কথাই নেই! সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করা যায়।

এখন আবার বিন্জ ওয়াচিংয়ের যুগ। অর্থাৎ, একটা পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম দেখা শুরু করা হল, কিন্তু কাজের চাপে তা পুরোপুরি দেখা হল না। আবার পুরোটা না-দেখেও থাকা যাচ্ছে না। তখন কাজের ফাঁকে ফাঁকে ফিল্মটা দেখে নেওয়া হল। আবার কেউ হয় তো অফিসের কাজের চাপে প্রচণ্ড ব্যস্ত অথবা জ্যামে আটকে পড়েছেন, সে ক্ষেত্রে একটু রিল্যাক্স করে নেওয়ার জন্য নিজের স্মার্টফোনেই দেখে নিতে পারেন কোনও ফিল্ম।

তাই মুঠোফোনে কোনও বাধা ছাড়াই কী ভাবে Netflix-এ মুভি দেখা যাবে, সেই বিষয়ে কয়েকটি টিপস দেওয়া যাক।

Netflix মোবাইল প্ল্যান:
Netflix-এর একটি মাসিক মোবাইল প্ল্যান রয়েছে। যার মূল্য মাত্র ১৯৯ টাকা। এই প্ল্যানে এক মাস Netflix-এর যে কোনও কন্টেন্ট আনলিমিটেড দেখা যাবে। মোবাইল বা ট্যাবে ব্যবহার করা যেতে পারে। তবে যখন একটা ডিভাইজে এটা ব্যবহার করা হবে, সেই সময় সেটা অন্য ডিভাইজে ব্যবহার করা যাবে না। যাঁরা প্রচুর কন্টেন্ট দেখতে পছন্দ করেন, কিন্তু অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ার করতে চান না, তাঁদের জন্য এটা খুবই ভালো প্ল্যান। তবে একটা বিষয়ে অবশ্যই লক্ষ রাখতে হবে, আর সেটা হল- ভালো ইন্টারনেট কানেকশন।

Netflix দেখার সময় অন্যান্য অ্যাপ ব্রাউজিং:
আজকাল আমরা মুঠোফোন অথবা ট্যাবলেটেই বেশির ভাগ জরুরি কাজ সেরে ফেলি। আবার এন্টারটেইনমেন্টের জন্যও এই সব ডিভাইজ ব্যবহার করে থাকি। ধরা যাক, Netflix-এ কিছু দেখার সময় খুব জরুরি কাজ এল, অথচ কন্টেন্টও মিস করা যাবে না। তখন উপায়? পিকচার-ইন-পিকচার মোড বেছে নিয়ে ব্যাকগ্রাউন্ডে কন্টেন্ট চালিয়ে রাখা যেতে পারে। অ্যান্ড্রয়েড ডিভাইজের সেটিংসে গিয়ে প্রাইভেসি প্রোটেকশন অন করতে হবে। তার পর স্পেশ্যাল অ্যাপ অ্যাকসেস অপশনে ক্লিক করে পিকচার-ইন-পিকচার অন করে দিতে হবে। আর iOS ডিভাইজের ক্ষেত্রে জেনারেল সেটিংস থেকেই পিকচার-ইন পিকটার অপশন অন করা যাবে। নিজের সুবিধামতো ওই ভাসমান উইন্ডো ছোট-বড় করে নেওয়া যেতে পারে।

নতুন কী আসছে?
নতুন কোন কোন ফিল্ম অথবা শো আসছে, সেটাও অতি সহজেই জানা যাবে। Netflix মোবাইল অ্যাপে ‘কামিং সুন’ ট্যাব আছে। সেখানে ‘রিমাইন্ড মি’ বেল আইকনে ক্লিক করে রাখলে আপডেটও পাওয়া যাবে। তা ছাড়াও, ‘মাই লিস্ট’-এ টাইটেল অ্যাড করা যাবে এবং প্রিমিয়ারের সময় সে বিষয়ে নোটিফিকেশনও মিলবে।

আরও পড়ুন: নতুন রাস্তায় স্পিড লিমিট নিয়ে সমস্যায়? সাহায্য করবে Google Map-এর এই নতুন ফিচার!

মুভি অথবা সিরিজের এপিসোড ডাউনলোড:
সব সময় ইন্টারনেট পরিষেবা না-ও মিলতে পারে। তখন কন্টেন্ট দেখতে হলে কী করা যেতে পারে? সে ক্ষেত্রে ডাউনলোডও করে রাখা যাবে। Netflix-এর মোবাইল অ্যাপে ‘স্মার্ট ডাউনলোড’ অপশন পাওয়া যাবে। ওই অপশন অন করা থাকলে যে সিরিজ দেখা হচ্ছে, তার পরের এপিসোড ডাউনলোড হয়ে থাকবে। আর ওই এপিসোড দেখা শেষ করলেই ওটা ডিলিট হয়ে যাবে। এ ছাড়াও, অ্যান্ড্রয়েডে ‘ডাউনলোডস ফর ইউ’ অপশন অন করা থাকলে পছন্দমতো কন্টেন্ট ডাউনলোড হয়ে থাকবে। শুধু তা-ই নয়, কতটা পরিমাণ ডাউনলোড হবে, সেটাও ঠিক করা যাবে।

শেয়ার অপশন:
যা দেখা হল, সেই বিষয়ে নিজের মতামত শেয়ার করে কিছু লেখা দরকার? তারও অপশন আছে। শেয়ার মেনু থেকে Instagram Story, Twitter-সহ নানা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যা দেখছি, সেই বিষয়ে মতামত শেয়ার করতে পারব। এমনকী, ক্যাপশন, ফিল্টারও ব্যবহার করা যাবে এবং বন্ধুদেরও ট্যাগ করা যাবে।

হোম থিয়েটার সেট-আপ:
মোবাইল অ্যাপের Netflix কাস্টিং ফিচার (যা বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম প্ল্যানে মিলবে) ব্যবহার করে বড় পর্দাতেও কানেক্ট করে Netflix দেখা যাবে। এতে ফাস্ট ফরোয়ার্ড, রিওয়াইন্ড, পজ – এইগুলোও ব্যবহার করা যায়।

ব্রাইটনেস লেভেল:
ফোন সেটিংসে না গিয়েও Netflix-এর ব্রাইটনেস লেভেল বাড়়ানো-কমানো যাবে। ফিল্ম বা সিরিজ স্ট্রিমিং চলাকালীন ফোনের স্ক্রিনের বাঁ দিকের বারে গিয়ে ব্রাইটনেস লেভেল অ্যাডজাস্ট করা যায়।

আচমকা থেমে যাওয়া বা পজ রুখতে হলে:
স্ট্রিমিংয়ের সময় মোবাইল স্ক্রিনের নিচের দিকে থাকা Netflix স্ক্রিন লক ফিচার ব্যবহার করতে হবে। আসলে ফোনে কন্টেন্ট দেখার সময় টাচ-এর জন্য পজ হয়ে যেতে পারে। তাই স্ক্রিন লক করা থাকলে আর সেটা হবে না। দেখা শেষ হলে আনলক বাটনে ক্লিক করে স্ক্রিন আনলক করে নিতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর