মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

New Income Tax Portal have issues FM Nirmala Sitharaman Asks Infosys to Not Let Taxpayers Down

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
New Income Tax Portal have issues FM Nirmala Sitharaman Asks Infosys to Not Let Taxpayers Down


#নয়াদিল্লি : আয়কর রিটার্ন (Income Tax Retunr) জমা দেওয়ার নয়া পোর্টাল (IT Return Portal) চালুর পর কাটেনি ২৪ ঘণ্টা। তারইমধ্যে অনেকেই পোর্টালে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তা নিয়ে এবার আসরে নামলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (FM Nirmala Sitharaman)। ইনফোসিসের যে সংস্থা নয়া পোর্টাল তৈরি করেছে) উদ্দেশে বললেন, ‘আশা করছি যে পরিষেবা প্রদান করা হচ্ছে, তার গুণগত দিক থেকে আমাদের করদাতাদের হতাশ করবেন না।’

মঙ্গলবার এক নেটিজেনের ট্যুইট  রিট্যুইট করে সীতারামন বলেন, ‘গত রাত ৮ টা ৪৫ মিনিটে দীর্ঘ প্রতীক্ষিত ই-ফাইলিং পোর্টাল ২.০ চালু করা হয়েছে। আমার টাইমলাইনে অভাব-অভিযোগ ও ত্রুটির বিষয়ে দেখতে পাচ্ছি। আশা করছি যে (ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ) যে পরিষেবা প্রদান করা হচ্ছে, তার গুণগত দিক থেকে আমাদের করদাতাদের হতাশ করবেন না ইনফোসিস এবং নন্দন নিলেকানি। করদাতারা যাতে সহজে কাজ করতে পারেন, সেটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।’

সোমবার সেই নয়া পোর্টাল শুরু হয়েছে। কিন্তু তারপর থেকে একাধিক নেটিজেন অভিযোগ করতে থাকেন, সাইটে ঢুকতে পারছেন না। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তারপরই ট্যুইট করেন সীতারামন। বিষয়টি নিয়ে ‘মিন্ট’-এর তরফে ইনফোসিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও আপাতত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সংশ্লিষ্ট মহলের মতে, সোশ্যাল মিডিয়ার অভাব-অভিযোগের ভিত্তিতে স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করার মাধ্যমে বার্তা দেওয়া গেল যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। করদাতাদের কোনওরকম সমস্যা হোক, সেটাও চায় না কেন্দ্র। যে নতুন পোর্টালের মাধ্যমে আয়কর প্রদানের প্রক্রিয়া অনেক সহজতর ও দ্রুত হবে বলে মত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের।

প্রসঙ্গত, সোমবার চালু হল আয়কর e-filing-এর নয়া ওয়েবসাইট। নতুন ওয়েবসাইটের মাধ্যমে আয়কর প্রদানের প্রক্রিয়া অনেক সহজতর ও দ্রুত হবে বলে মত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। নতুন e-filing লিঙ্ক : www.incometax.gov.in নতুন পোর্টালটিতে তত্ক্ষণাত্ আয়করের রিটার্ন হিসাবের সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে সহজেই কুইক রিফান্ড পাবেন করদাতারা। আগামী ৩০ জুনের মধ্যে TDS এবং SFT স্টেটমেন্ট আপলোডের পরেই মিলবে প্রি-ফিলিংয়ের সকল সুবিধা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর