মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Newborn Survival Story: বিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ…Newborn Survival Story: A newborn in Bihars West Champaran was wrongly declared dead without examination at Lauriya CHC

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


Last Updated:

Newborn Survival Story: বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এক নবজাতককে পরীক্ষা না করেই মৃত ঘোষণা করা হয়। তারপর যা হল, জানুন বিস্তারিত…

বিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ...AI Imageবিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ...AI Image
বিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ…AI Image

চম্পারণ: বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি জানলে বিহারের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন উঠবে।

সোমবার, ২৪ মার্চ, বাগাহা ০১ ব্লকের বাস্বরিয়া পারসাউনি গ্রামের বাসিন্দা বহাদুর বৈথা ও তাঁর স্ত্রী জ্যোতি কুমারী লউরিয়া কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) গিয়েছিলেন সন্তান প্রসবের জন্য। বিকেল ৪টায় জ্যোতি স্বাভাবিকভাবে একটি সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: ফের নড়ে উঠল পায়ের তলার জমি! ভূমিকম্পে এবার কাঁপল ভূস্বর্গ, আতঙ্কে মানুষ…

শিশুটি নড়াচড়া না করায়, সেখানে উপস্থিত ডাক্তার ও সহকারী নার্স মিডওয়াইফ (ANM) কোনও পরীক্ষা ছাড়াই নবজাতককে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁদের হাতে একটি ‘স্টিলবার্থ সার্টিফিকেট’ ও ছাড়পত্র ধরিয়ে দেওয়া হয়।

শিশুকে মৃত ঘোষণা করায় হতাশ দম্পতি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা শিশুটির শারীরিক পরীক্ষা করেন এবং তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নবজাতক নড়াচড়া করতে শুরু করে এবং কেঁদে ওঠে।

চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো সঠিক চিকিৎসা পেলে শিশুটি সম্পূর্ণ সুস্থ থাকত। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং বিপদমুক্ত। এই ঘটনার জন্য দায়ী ছিলেন কর্তব্যরত নার্স রাধিকা কুমারী এবং চিকিৎসক আফরোজ। কোনও ধরনের শারীরিক পরীক্ষা ছাড়াই তাঁরা শিশুটিকে মৃত ঘোষণা করেন ও ছাড়পত্র দেন।

আরও পড়ুন: ওয়েটিং-এ আছে ট্রেনের টিকিট, কনফার্ম হবে কি না বুঝতে পারছেন না! জানুন রেলের ‘সিক্রেট’ ফর্মুলাটি

যখন জানা যায় যে শিশুটি জীবিত, তখন ডাক্তার আফরোজ নিজের ভুল স্বীকার করেন এবং বলেন যে তিনি পরীক্ষা না করেই ছাড়পত্রে স্বাক্ষর করেছিলেন।

এই ঘটনার পর জেলা সিভিল সার্জন বিজয় কুমার বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। তিনি জানিয়েছেন, লউরিয়া CHC-র মেডিক্যাল অফিসার, ANM এবং চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা হবে। যদি কোনও গাফিলতির প্রমাণ মেলে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও চিকিৎসা অব্যবস্থাপনার একটি বড় উদাহরণ হয়ে উঠেছে, যা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Newborn Survival Story: বিহারের স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার আগেই নবজাতককে মৃত ঘোষণা! বেসরকারি হাসপাতালে যেতেই ফিরল প্রাণ…

Next Article

যাঁরা দেশ সামলাবেন, সেই IAS-রা পরীক্ষা হলে ‘টুকলি’ করছেন? আসল ঘটনা জেনে নিন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর