বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

North 24 Parganas পচা পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ! শিউরে ওঠা দৃশ্য, জনপ্রতিনিধির বিরুদ্ধে সরব এলাকাবাসী | minors body recovered from pond in Hridaypur barasat | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১৫ সময় দেখুন


Last Updated:

শেষবার নিখোঁজ বালককে দেখা গিয়েছিল পুকুর পাড়ে। ওই পুকুরেই ভেসে উঠল দেহ।

পুকুর থেকে উদ্ধার বালকের দেহ পুকুর থেকে উদ্ধার বালকের দেহ
পুকুর থেকে উদ্ধার বালকের দেহ

বারাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসতে পুকুর থেকে নাবালকের দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী! হৃদয়পুর সংলগ্ন শিবতলা পুকুরে ভেসে ওঠে স্থানীয় একটি শিশুর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাসনগর মাঠ সংলগ্ন এলাকায় থাকত ওই নাবালক। শেষবার তাকে ওই পুকুর সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। এরপর থেকেই আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি পুকুরের ধারেই ঘোরাফেরা করছিল। এমনকি পুকুর থেকে উদ্ধার হয় তার জুতোও।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এলাকার মানুষের দাবি, যদি পুকুরের পাড় বাঁধানো ও সংস্কার করা হত, তবে হয়তো এভাবে একটি শিশুর মৃত্যু এড়ান যেত। এলাকাবাসীর বক্তব্য, বারবার পৌরমাতাকে অনুরোধ করা হয়েছে পুকুর সংস্কারের জন্য। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলেই অকালে প্রাণ গেল একটি শিশুর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নাবালকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর