বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

North 24 Parganas News: কেউ রেলে, কেউ বাহিনীতে…! বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ গড়ার কারিগর, এই মানুষটির কর্মকাণ্ড অবাক করবে আপনাকেও | Sindrani Athletic Academy special training for jobs fitness much more

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


Last Updated:

North 24 Parganas News: বেকার যুবক যুবতীদের যেন স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছে গৌর চন্দ্র রায়, কি করছেন তিনি দেখুন

+

প্রশিক্ষণ দিতে

প্রশিক্ষণ দিতে ব্যস্ত মানুষটি

উওর ২৪ পরগনা: প্রত্যন্ত সীমান্ত লাগোয়া এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই মানুষটি। তিনি গৌড়চন্দ্র রায়, আর তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানের নাম – সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমি।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা সিন্দ্রানীতে ১৯৮৮ সাল থেকে একটানা ছাত্র-ছাত্রীদের শারীরিক প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি। আজ তাঁর তৈরি এই সংস্থায় দাঁড়িয়ে ভবিষ্যতের আশার আলো দেখছেন শত শত যুবক-যুবতী। দীর্ঘ সময় ধরে তাঁর অ্যাকাডেমি প্রশিক্ষণে প্রায় পাঁচ শতাধিক যুবক-যুবতী সরকারি চাকরিতে নিযুক্ত হয়েছেন নানা বিভাগে। কেউ রয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে, কেউ রেলে, কেউ বা পশ্চিমবঙ্গ পুলিশ সহ বিভিন্ন পদে।

শুধু তাই নয়, এই অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা জেলা, রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশ নিয়ে জয়ী হয়েছেন বহুবার। বর্তমানে সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন দেড়শোরও বেশি শিক্ষার্থী। তাঁদের মধ্যে অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন বুকে নিয়ে, রোদ ঝড় জল বৃষ্টিতে উপেক্ষা করেই প্রতিদিন নিরলস পরিশ্রম করে চলেছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই কর্মযোগের পেছনে থাকা মানুষটি গৌড়চন্দ্র রায় জানান, তার লক্ষ্য একটাই – এই এলাকার যুবসমাজকে একটা সঠিক দিশা দেখানো। যতদিন বাঁচবেন, ততদিন এই কাজ করে যাবেন বলেও জানান। এর মধ্যে দিয়েই, সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমি যেন শুধু প্রশিক্ষণকেন্দ্র নয় – হয়ে উঠেছে এলাকার যুবক-যুবতীদের স্বপ্নপূরণের সিঁড়ি।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

North 24 Parganas News: কেউ রেলে, কেউ বাহিনীতে…! বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ গড়ার কারিগর, এই মানুষটির কর্মকাণ্ড অবাক করবে আপনাকেও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর