মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North 24 Parganas News: রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেনbarasat court works till 3 am at night to deliver the verdict

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

North 24 Parganas News: এই বিষয় নিয়ে বারাসত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট এসিজিএম বিচারককে রাত জেগে থেকে এই মামলার শুনানি করতে হল।

বারাসাত আদালতবারাসাত আদালত
বারাসাত আদালত

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বারাসত জেলা আদালতের ইতিহাসে সম্ভবত এই প্রথম রাত তিনটে পর্যন্ত আদালত খোলা রেখে হল রায় দান। জানা গিয়েছে, ১২ই মার্চ ২০২৫ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে (চেক বাউন্স)এনআই অ্যাক্ট-এ গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। আইনত ভাবে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে কোর্টে পেশ করতে হয়। কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ ১৭ তারিখ তাঁকে পেশ করে।

আনার পর চার্জশিটে লেখা থাকে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসত মেডিক্যাল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যার কারণে তাঁকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ। কিন্তু এ বিষয়ে কোর্টকে জানানোর নিয়ম থাকলেও তা করা হয়নি এ ক্ষেত্রে। ১৭ তারিখ প্রথমে তাঁকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে। রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি। দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ। অবশেষে রাত তিনটের সময় এসিজিএম বারাসত বিচারপতি এই মামলায় অভিযুক্তকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন।

আরও পড়ুন : ‘এই’ টক দই খেলেই হু হু করে বাড়বে খারাপ কোলেস্টেরল! কীভাবে কোন দই খাবেন কোলেস্টেরল রোগীরা? জানুন

এই বিষয় নিয়ে বারাসত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট এসিজিএম বিচারককে রাত জেগে থেকে এই মামলার শুনানি করতে হল। বারাসত আদালতের আইনজীবীদের আরও অভিযোগ, যদি মধ্যমগ্রাম থানা সঠিকভাবে মামলার তদন্ত করে সঠিক সময়ে আসামিকে কোর্টে আনত, তাহলে রাত তিনটে পর্যন্ত বারাসত কোর্ট খোলা রেখে বিচারককে থাকতে হত না। মধ্যমগ্রাম থানার গাফিলতিতেই মামলার রায়দান মধ্যরাতে করা হল বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে আগামী দিনে পুলিশ আধিকারিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বারাসত কোর্টের আইনজীবীরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

North 24 Parganas News: রাত ৩টে পর্যন্ত খোলা রইল বারাসত কোর্ট, বিচারকের উপস্থিতিতে হল বিচার! কারণ জানলে চমকে যাবেন

Next Article

বাতিল হয়েছে পারমিট, তবুও ঝুঁকি নিয়েই যাত্রী পরিষেবা দিচ্ছে এমএন৬ বাস! এবার কী হবে?  



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর