মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

North 24 Parganas News: স্নান করতে নেমে খোঁজ নেই…জলে ভেসে উঠল দুই নিথর ছোট্ট প্রাণ! বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল কান্নার রোলে two children drowned in pond while attending relatives wedding

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

বিয়ে বাড়িতে হঠাৎই নামল শোকের ছায়া, আনন্দের মাঝেই ঘটল এমন কাণ্ড

জলে ডুবে মৃত্যুজলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু

উত্তর ২৪ পরগনা: বিয়ে বাড়িতে হঠাৎই নামল শোকের ছায়া, আনন্দের মাঝেই জলে ডুবে মৃত্যু দুই শিশুর। এদিন স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিথারী উত্তরপাড়ার ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা যায়, গ্রামে মফিজুল সর্দারের মেয়ের বিবাহ উপলক্ষে পিসির বাড়িতে এসেছিল দুই শিশু। পুকুরে স্নান করতে নেমে দুজনেরই মৃত‍্যুতে শোকের ছায়া পরিবারে।

বনগাঁর গোপালনগর এলাকার বেলতা গ্রামের বাসিন্দা দুই শিশু থাকতো ঠাকুরমার কাছেই। ঠাকুরমার সঙ্গেই পিসির বাড়িতে অনুষ্ঠানে এসেছিল। এক নাবালক এবং নাবালিকার আকস্মিক মৃত‍্যুতে শোকস্তব্ধ  গোটা পরিবার। সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝেই এদিন পুকুরে স্নান করতে যায় তারা দু’জন। সাঁতার না জানায় ডুবে যায় বলে অনুমান। তাদের অনেকক্ষণ দেখতে না পাওয়ায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন।

এরপরই পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। মুহূর্তেই অনুষ্ঠান বাড়িতে নামে শোকের ছায়া। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে স্বরূপনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই শিশুর বাবা হামিদ মণ্ডল ও তাদের মা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। এখানে তারা দিদা দাদুর কাছেই থাকতেন।  ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

North 24 Parganas News: স্নান করতে নেমে খোঁজ নেই…জলে ভেসে উঠল দুই নিথর ছোট্ট প্রাণ! বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল কান্নার রোলে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর