রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

North Eastern Railways:পরিবেশ সংরক্ষণের জন্য কটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর উত্তর পূর্ব সীমান্ত রেলের North East Frontier Railway signs MoU with Cotton University for environmental protection

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৯৫ সময় দেখুন


Last Updated:

North Eastern Railways: উত্তর পূর্ব সীমান্ত রেল এবার চমক দিল পরিবেশ দিবস উপলক্ষ্যে।একটি মুখ্য আকর্ষণ ছিল উত্তর পূর্ব সীমান্ত রেল এবং কটন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের উপর সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য একটি সমঝোতা চুক্তি(মউ) স্বাক্ষর।

* পরিবেশ সংরক্ষণের জন্য কটন বিশ্ববিদ্যালয়ের সাথে মউ স্বাক্ষর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের* পরিবেশ সংরক্ষণের জন্য কটন বিশ্ববিদ্যালয়ের সাথে মউ স্বাক্ষর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের
* পরিবেশ সংরক্ষণের জন্য কটন বিশ্ববিদ্যালয়ের সাথে মউ স্বাক্ষর উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের

কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেল এবার চমক দিল পরিবেশ দিবস উপলক্ষ্যে।একটি মুখ্য আকর্ষণ ছিল উত্তর পূর্ব সীমান্ত রেল এবং কটন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের উপর সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য একটি সমঝোতা চুক্তি(মউ) স্বাক্ষর। উদযাপন অনুষ্ঠানে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয়ের জেনারেল ম্যানেজার এবং বরিষ্ঠ আধিকারিক উপস্থিতি ছিলেন।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং অন্যান্য ডিভিশনাল অফিসার তাদের নিজ নিজ স্থান থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এই উদযাপনে, যাতে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের বার্তাটি সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রতিনিধিত্ব করেন শ্রী এম. কালিমুথু, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা) এবং কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটির প্রতিনিধিত্ব করেন ডঃ অরিন্দম গর্গ, রেজিস্ট্রার। এই সমঝোতা চুক্তিটি জলবায়ু অনুকূল পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্থায়ী পরিবহন সমাধানের মতো প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতামূলক গবেষণা ও উন্নয়নের ভিত্তি স্থাপন করে।

অনুষ্ঠানে বিশেষভাবে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে প্লাস্টিকের জলের বোতল নির্মূল করা, গুরুত্বপূর্ণ স্থানে রিফিলযোগ্য ওয়াটার স্টেশন স্থাপন এবং ক্যাটারিং পরিষেবায় বায়োডিগ্রেডেবল বিকল্প গ্রহণের বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলেরর নেওয়া পদক্ষেপগুলি নেওয়া হয়। একই সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের প্লাস্টিক-হ্রাস কৌশল সংক্রান্ত বিজ্ঞপ্তি রিলিজ করা হয়।

কটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে শুরু করে নাটক, বক্তৃতা এবং প্লাস্টিক হ্রাসের পদক্ষেপ পর্যন্ত এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলের একটি পরিষ্কার ও দূষণমুক্ত স্থায়ী ভবিষ্যত নির্মাণ করার প্রতিশ্রুতি দেয় উত্তর পূর্ব রেল।

বাংলা খবর/ খবর/দেশ/

North Eastern Railways: পরিবেশ সংরক্ষণের জন্য কটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর উত্তর পূর্ব সীমান্ত রেলের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom