সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

Nothing Confirms Launch Event In March, Smartphone Debut Likely – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
Nothing Confirms Launch Event In March, Smartphone Debut Likely – News18 Bangla


বাজারে আসতে চলেছে Nothing-এর একাধিক পণ্য। অন্তত এমনই মনে করা হচ্ছে। কারণ, এ মাসেই এক বিশেষ অনুষ্ঠানের ঘোষণা করে ফেলেছে ওই সংস্থা। বুধবার সমাজ মাধ্যমে ওই প্রযুক্তি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৩ মার্চ তাদের পণ্য প্রকাশ অনুষ্ঠান হবে।

Nothing-এর তরফে সাধারণ মানুষকে ওই অনুষ্ঠানে স্বাগত জানান হয়েছে এবং সব রকম তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকতে sign up করতে বলা হয়েছে। সাধারণ এ ধরণের আমন্ত্রণ জানিয়ে থাকে Apple and Co.

সংস্থার তরফে এই অনুষ্ঠানে নাম দেওয়া হয়েছে ‘The Truth’, ২৩ মার্চ GMT ১৪.০০টায় অনুষ্ঠান হবে বলে ঘোষণাও করে দেওয়া হয়েছে।

Nothing-এর প্রতিষ্ঠাতা কার্ল পেই গত এক সপ্তাহ ধরেই এই অনুষ্ঠআনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। প্রথমত তিনি একটি ট্যুইট করেছিলেন, “Android 12 is good”। আর সেই ট্যুইটে জবাব এসেছিল Qualcomm এবং Android SVP-র তরফ থেকে। স্মার্টফোনের দুনিয়ায় এর থেকে বড় ইঙ্গিত আর কী বা হতে পারত!

আরও পড়ুন – আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়

তবে এখানেই থেমে থাকেননি কার্ল পেই। গত মাসে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022)-এ তাঁকে দেখা গিয়েছে Qualcomm-এর অধিকর্তার সঙ্গে।

মনে করা হচ্ছে, Nothing-এর স্মার্টফোন OnePlus-এর পথেই চলবে এবং শুধু OnePlus-কেই নয়, প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে Xiaomi, Realme-র মতো ব্র্যান্ডকে। নতুন এই সংস্থার স্মার্টফোনে থাকতে পারে Snapdragon 8 Gen 1 চিপসেট। অথবা, অন্যকিছু। সবটাই নির্ভর করছে সংস্থা ঠিক কী ভাবে নিজেকে প্রথম উপস্থাপন করতে চাইছে স্মার্টফোনের দুনিয়ায়।

আরও পড়ুন – কম খরচে দারুণ সুবিধা! এক নজরে দেখে নিন ১০০০ টাকার মধ্যে সবথেকে ভাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যান

তবে শুধু স্মার্টফোনই নয়, এ মাসের অনুষ্ঠানে Nothing-এর তরফে আরও কিছু উপস্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ওয়াকি বহাল মহলের দাবি, এই দ্বিতীয় পণ্যটি হতে চলেছে একটি Power Bank।

এর আগে News18 Tech-এর সঙ্গে কথোপকথনে Nothing-র তরফে জানান হয়েছিল যে তারা অন্তত পাঁচটি পণ্য নিয়ে ভাবনা চিন্তা করছে, বা সেগুলি শীঘ্রই বাজারে আনতে চলেছে। এই পাঁচটি সম্ভাব্য পণ্যের দু’টিই হয়তো এ মাসের শেষের দিকে সকলের সামনে আসতে চলেছে। এখনই পর্যন্ত বাজারে রয়েছে Nothing-এর একমাত্র পণ্য ওয়্যারলেস ইয়ারবাড (wireless earbuds) Nothing Ear-1।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Android, Nothing, Smartphone





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর