বুকিং শুরু হল ওলা ইলেকট্রিক স্কুটারের (Ola electric scooter)। আর প্রি-বুকিংয়ের শুরুতেই ঝড় তুলল ওলা ইলেকট্রিক স্কুটার। গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) প্রি-বুকিং শুরু হয়। সংস্থার দাবি, প্রথমদিনেই এক লক্ষ স্কুটার বুক করা হয়েছে। যা রীতিমতো রেকর্ড। ওলার চেয়ারম্যান ভাবিশ আগরওয়ালের কথায়, ‘আমাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রতি সারা ভারতের মানুষ যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, তাতে আমরা অভিভূত।’