মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pahalgam Terror Attack: শোকস্তব্ধ ক্রীড়ামহল, কোহলি -তেন্ডুলকর মৃতদের আত্মার শান্তি কামনা করে, দাবি তুললেন জাস্টিসের | Pahalgam Terror Attack: deeply saddened praying for peace virat kohli and sachin tendulkar pens heartfelt message for victims of Pahalgam terror attack

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

Pahalgam Terror Attack: হাফিজ সইদের সহ-প্রতিষ্ঠিত লস্কর-ই-তৈইবা (এলইটি) এর একটি শাখা, রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ সচিন ও বিরাট পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ সচিন ও বিরাট
পহেলগাঁওয়ের ঘটনায় শোকস্তব্ধ সচিন ও বিরাট

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বুধবার পহেলগাঁও জঙ্গি হামলার বিষয়ে  গভীর শোকপ্রকাশ করেছেন৷  ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাঁর আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা জানিয়েছেন। ২২ এপ্রিল (মঙ্গলবার), জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও কাছে বৈসারান উপত্যকায় একটি ভয়াবহ জঙ্গি হামলা ঘটে।

২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হানার পর থেকে এই অঞ্চলে সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে বিবেচিত এই হামলায় কমপক্ষে ২৮ জন (পর্যটক) প্রাণ হারিয়েছেন এবং আরও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতরা কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের দুইজন বিদেশী নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন – Match Fixing Scare Over IPL 2025: ম্যাচ ফিক্সিয়ের কালো ছায়া, ফের র‍্যাডারে রাজস্থান রয়্যালস, কোন ম্যাচ ঘিরে কেন সন্দেহ জেনে নিন সবটা

‘জঘন্য’ হামলার পর, কোহলি সোশ্যাল মিডিয়ায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য তার সমবেদনা এবং প্রার্থনা ভাগ করে নেন। “পহেলগামে নিরীহ মানুষের উপর জঘন্য হামলায় গভীরভাবে মর্মাহত,” কোলহি তার ইনস্টাগ্রামে লিখেছেন।

একই ভাবে সচিন তেন্ডুলকরও এই ঘটনার তীব্র নিন্দা করলেন৷ তিনি মৃতদের প্রতি শ্রদ্ধা জানান৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে শোকবার্তা দিয়েছেন৷

হামলার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই জঘন্য কাজের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের রেহাই দেওয়া হবে না”।

হাফিজ সইদের সহ-প্রতিষ্ঠিত লস্কর-ই-তৈইবা (এলইটি) এর একটি শাখা, রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

বাংলা খবর/ খবর/খেলা/

Pahalgam Terror Attack: শোকস্তব্ধ ক্রীড়ামহল, কোহলি -তেন্ডুলকর মৃতদের আত্মার শান্তি কামনা করলেন, দাবি তুললেন জাস্টিসের

Next Article

Kashmir Terrorist Attack: ‘প্রতিশোধ চাই’, ফুঁসছে গোটা দেশ! ভারত এবার কী করবে, জানিয়ে দিলেন গৌতম গম্ভীর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর