রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

Pahalgam Terror Attack: মেয়ের চাকরি, সরকারি সাহায্য চাইলেন কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় নিহত ট্যুরিস্টের স্ত্রী | Pahalgam Terror Attack: Pragati Jagdale, wife of tourists died in Pahelgam terror attcak asked Government’s financial help

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪২ সময় দেখুন


Last Updated:

Pahalgam Terror Attack: স্বামীই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে এবার কী করে সব চলবে, দিশা পাচ্ছন না পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের স্ত্রী

পহেলগাঁওতে মারা গেছেন স্বামী সরকারের কাছে সাহায্য চাইলেন নিহতের স্ত্রীপহেলগাঁওতে মারা গেছেন স্বামী সরকারের কাছে সাহায্য চাইলেন নিহতের স্ত্রী
পহেলগাঁওতে মারা গেছেন স্বামী সরকারের কাছে সাহায্য চাইলেন নিহতের স্ত্রী

পুনে: পহেলগাঁঁওতে সন্ত্রাসবাদী হামলায় নিহত সন্তোষ জগদলের স্ত্রী প্রগতি জগদল এবার সরকারের কাছে সাহায্যের জন্য হাত পাতলেন৷ তিনি বলেছেন যে তাঁর স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, হামলায় নিহত হওয়ার পর আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন করেছেন।

প্রগতি জগদলে তিনি বলেন, “এর পর আমি কীভাবে আমার জীবন চালাবো তা নিয়ে আমি চিন্তিত। আমার স্বামী, যিনি পরিবারের উপার্জনক্ষম, তিনি আর নেই। তাই এখন আমার আয়ের কোনও উৎস নেই।”

আরও পড়ুন – Pahalgam Terror Attack: পহেলগাঁওতে জঙ্গি হামলায় মেগা ট্যুইস্ট, ২১ হাজার কোটি টাকার হেরোইন, গুজরাতের ড্রাগই মারত্মক জঙ্গিহানার ব্লু প্রিন্ট তৈরি করল, চাঞ্চল্যকর দাবি NIA-র

তিনি আরও বলেন, ‘‘আমি একজন গৃহিণী, আর আমার মেয়েরও চাকরি নেই… তাই আমি চাই সরকার আমার জন্য কিছু ব্যবস্থা করুক যাতে আমি আমার সংসার চালাতে পারি। আর দ্বিতীয়ত, আমার মেয়েকে একটা চাকরি দিন, আমাকে তাদের মেয়ে ভেবে সরকারের উচিত আমাদের জন্য ব্যবস্থা করা।’’

তিনি বলেন, ‘‘আমি মহারাষ্ট্র সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি আমার জন্য কিছু করার জন্য কারণ আমরা এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি এবং এটি আমাদের দোষ নয়, তাই আমি তাদের অনুরোধ করছি দয়া করে আমাদের দিকে তাকান এবং আমাদের জন্য কিছু করুন।”

বাংলা খবর/ খবর/দেশ/

Pahalgam Terror Attack: মেয়ের চাকরি, সরকারি সাহায্য চাইলেন কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় নিহত ট্যুরিস্টের স্ত্রী

Next Article

Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হানার ঘটনার তৎপরতা তুঙ্গে, সব রাজ্যের সঙ্গে বৈঠক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর