মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Pakistani Spy CRPF NIA কলকাতা থেকে ‘সেই’ অ্যাকাউন্টে গেছে লাখ-লাখ টাকা! পাক গুপ্তচর কাণ্ডে ভয়ঙ্কর তথ্য সামনে চলে এল! জাল ফেলছে NIA

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Pakistani Spy CRPF NIA: এই দুজন ছাড়াও আর্থিক লেনদেনে কলকাতা থেকেও আরও কয়েকজন সন্দেহভাজনের যোগ রয়েছে বলে দাবি এনআইএ-এর।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা: পাক গুপ্তচর সন্দেহে ধৃত সিআরপিএফ মামলায় কলকাতা থেকেই প্রায়‍ ১০ লক্ষ টাকা পৌঁছেছে সন্দেহজনক অ‍্যাকাউন্টে। ইতিমধ‍্যে মহম্মদ মাসুদ আলম ও মহম্মদ ইজাজকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ।

ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করে চলছে পরীক্ষা। অ‍্যাপের সাহায‍্য নিয়ে অনলাইনে টাকা পাঠানোর তথ্য‍ হাতে এসেছে এনআইএ-এর হাতে। মুখে তিনটি লেনদেনের কথা বললেও এনআইএ মনে করছে একাধিক বার টাকা পাঠানো হয়েছে এদের সাহায্যে। তাই মোবাইল ও টাকা পাঠানোর অ‍্যাপের তথ‍্য যাচাই করতে চাইছে এনআইএ।

এই দুজন ছাড়াও আর্থিক লেনদেনে কলকাতা থেকেও আরও কয়েকজন সন্দেহভাজনের যোগ রয়েছে বলে দাবি এনআইএ-এর। পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠকে। এবার মোতিরাম জাঠের সূত্র ধরেই এনআইএ-এর নজরে আরও একাধিক সন্দেহভাজন। লেনদেনের সূত্র ধরেই কলকাতার দু’জনকে তলব করল এনআইএ-এ।

লেনদেনের সূত্র ধরেই কলকাতার আরও দু’জনকে তলব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)। নজরে মহম্মদ মাসুদ ও মহম্মদ ওয়াকিল নামে দুই ব‍্যক্তি। মহম্মদ মাসুদ আলম মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। যিনি অ‍্যাপের মাধ‍্যমে অন লাইনে তিন বার টাকা পাঠিয়েছেন।

অমিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/

Pakistani Spy CRPF NIA: কলকাতা থেকে ‘সেই’ অ্যাকাউন্টে গেছে লাখ-লাখ টাকা! পাক গুপ্তচর কাণ্ডে ভয়ঙ্কর তথ্য সামনে চলে এল! জাল ফেলছে NIA



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর