মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Panchayat 4 Review: প্রত্যাশার পারদ চড়ছিল, রিলিজেই কি বাজিমাত পঞ্চায়েত সিজন ৪-র, কেমন হল | Amazon Prime Series: panchayat 4 review Neena Gupta battle with Sunita Rajwar looks dull dragged

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


Last Updated:

Panchayat 4 Review: অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা প্রমুখরা। 

পঞ্চায়েত সিজন ৪-র রিভিউপঞ্চায়েত সিজন ৪-র রিভিউ
পঞ্চায়েত সিজন ৪-র রিভিউ

কলকাতা:  তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকে চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। Amazon Prime Video-য় এসে গিয়েছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা প্রমুখরা।

‘পঞ্চায়েত’ নিয়ে বরাবরই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। এদিকে তৃতীয় সিজন বেশ টানটান জায়গায় গিয়ে শেষ হয়েছিল, ফলে দর্শকদের প্রত্যাশাও অনেকটাই বেশি ছিল। তবে নতুন সিজন আসার পর দেখা যায় যে, চতুর্থ সিজন কিন্তু সেই জাদুটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি।

চতু্র্থ সিজনের গল্প আবর্তিত হয়েছে ফুলেরার স্থানীয় নির্বাচনে মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর দ্বৈরথকে ঘিরেই। তাঁদের দু’জনের হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মঞ্জুদেবীর স্বামী ব্রিজভূষণ তথা প্রধানজি এবং ক্রান্তি দেবীর স্বামী বনরাক্ষস। একাধিক কৌশল, একে অপরকে নিয়ে ঠাট্টা ও তির্যক মন্তব্য এবং গ্রাম্যজীবনের সমস্যা – এই সবই চতুর্থ সিজনের গল্পের প্রেক্ষাপটকে কোথাও গিয়ে যেন দমিয়ে দিয়েছে। তাই নতুন এনার্জির সঞ্চার হওয়ার পরিবর্তে মনে হবে যে, গল্পটিকে যেন টেনে-হিঁচড়ে বাড়ানো হয়েছে। এমনকি এ-ও মনে হতে পারে যে, গল্পটির বুনন ঠিক মতো করতে পারেননি নির্মাতারা।

এই সিজনের সবথেকে বড় সমস্যা হল – এর ধীর গতি। মূলত পটভূমির উপর মনোনিবেশ সেভাবে করা হয়নি। গোটা গল্পটিই যেন নির্বাচনী লড়াইকে ঘিরেই আবর্তিত হয়েছে। অন্য কোনও সাবপ্লট তৈরি করা যায়নি, যেখানে পঞ্চায়েত এক সময় দর্শকদের মধ্যে একটা অন্য স্তরের মুগ্ধতা ছড়িয়ে দিতে পেরেছিল।চতুর্থ সিজনের দ্বিতীয় ভাগে পৌঁছেই যেন অপেক্ষার নিরসন ঘটে। আসলে ভোটের ফলাফল জানার জন্য এই এপিসোডের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। ফলে এর উন্মাদনার তাল যেন আগেই কোথাও কেটে যায়।

শুধু তা-ই নয়, এই পর্বে দর্শকরা সচিবজি এবং রিঙ্কির প্রেম দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। অথচ সেখানেও এসেছে হতাশা। তাঁদের সম্পর্কের গতি কিংবা রসায়ন আগের সিজনের জায়গাতেই আটকে ছিল। আবার প্রধানজি আর বিধায়কের মধ্যে থাকা দ্বন্দ্বকেও যেন গুরুত্ব দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, তৃতীয় সিজনের শেষে প্রধানজিকে গুলিবিদ্ধ হতে দেখা গিয়েছিল। কিন্তু কে গুলি চালিয়েছিল, সেটা অবশ্য রহস্য ছিল। এখানে সেই বিষয়টাকেও উত্থাপন করা হয়নি। ফলে বড় রকমের ফাঁক থেকে গিয়েছে।

তবে ‘পঞ্চায়েত সিজন ৪’-এর সবথেকে ভাল দিক হল, এই সিরিজের কলাকুশলীরা। লেখনী দুর্বল হলেও প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী নিজেদের সেরাটা দিয়ে অভিনয় করে গিয়েছেন। নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব সেই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পর্দায় কম দেখা গেলেও সুনীতা রাজওয়ার নিজের সবটুকু দিয়ে দুর্ধর্ষ অভিনয় করেছেন। বনরাকস চরিত্রটিকেও দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন পঙ্কজ ঝা-ও।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর