মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Paragliding in Bengal: এবার জেলাতেই করা যাবে প্যারা গ্লাইডিং অ্যাডভেঞ্চার স্পোটর্স, খুলবে পর্যটনের নতুন দিক!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

Paragliding in Bengal: অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর রোমাঞ্চ উপভোগ করতে অর্থ ব্যয় করে আর যেতে হবে না বিদেশে কিংবা কোন সমুদ্র সৈকত অথবা পাহাড়ি এলাকায়। জেলাতেই এবার মিলবে প্যারা মোটর গ্লাইডিং-এর মধ্যে দিয়ে আকাশ ছোঁয়ার স্বাদ। 

X

নতুন

নতুন বিনোদন

উত্তর ২৪ পরগনা: অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর রোমাঞ্চ উপভোগ করতে অর্থ ব্যয় করে আর যেতে হবে না বিদেশে কিংবা কোন সমুদ্র সৈকত অথবা পাহাড়ি এলাকায়। জেলাতেই এবার মিলবে প্যারা মোটর গ্লাইডিং-এর মধ্যে দিয়ে আকাশ ছোঁয়ার স্বাদ।  ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রায়াল রান। পরবর্তীতে সরকারি ছাড়পত্র মিললেই জেলার বুকে চালু হয়ে যাবে এই রোমাঞ্চকর বিনোদন।

আরও পড়ুনঃ রেকর্ড গরম রাজ‍্যে! মার্চেই ছুঁতে পারে ৪০? আবহাওয়ার দফতরের বড় সতর্কতা!

কিছুটা অবাক লাগলেও, এমনটাই এবার হতে চলেছে বাস্তবে। জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে প্রায় নয় কিলোমিটার এলাকা জুড়ে একটি সৌন্দর্যায়ন সহ বিশেষ পরিকল্পনার ভাবনা চিন্তা করা হয়েছে প্রশাসনের তরফে। আর তারই অংশ হিসেবে উত্তর ২৪ পরগনার বীজপুরে (কাঁচরাপাড়া ও হালিশহরে) মথুরা বিলের মাঠে এই প্রথম ট্রায়াল রানের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে প্যারা মোটর গ্লাইডিং। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রায়াল রান, যা সফল হয়েছে বলেই স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে জানা গিয়েছে।

ফলে, আগামী দিনে এই এলাকায় উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান যেমন তৈরি হবে, তার সঙ্গেই নানা প্রান্তের মানুষের কাছে পর্যটন স্থল হিসেবেও বাড়তি আকর্ষণ যোগ করবে প্যারা মোটোর গ্লাইডিং এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টস। এ দিনের প্যারা মোটর গ্লাইডিং এর ট্রায়াল রানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ। তিন চাকার প্রোপেলার বিশিষ্ট উড়ন্ত যানে একজন যাত্রীসহ থাকবেন চালক। পিছনে প্যারাসুট লাগিয়ে গতি তুলতেই, ছুটতে শুরু করবে ওই যানটি।

আরও পড়ুনঃ ৬০ বছরের জন্মদিনে বড় চমক! নতুন সম্পর্ক নিয়ে অকপট আমির! প্রেমিকার নাম শুনলে অবাক হবেন

এরপর গতির চরম সীমায় গিয়ে স্থলভাগ ছেড়ে আকাশের অনেকটা উঁচুতে উড়বে যাত্রীসহ প্যারা মোটর গ্লাইডিং এর উড়ন্ত যান। এদিন ঠিক একই রকম ভাবেই চলে ট্রায়াল রান। যা দেখতে ভিড় জমান স্থানীয়রাও। স্থানীয় এক বাসিন্দাকে নিয়ে পরীক্ষামূলকভাবে আকাশেও পাখির মত উড়তে দেখা যায় বিশেষ এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের দক্ষ চালকদের। সরকারি ছাড়পত্র মিললে খুব দ্রুত জেলার বুকে খুলে যাবে পর্যটনের এক নতুন ক্ষেত্র বলেই মনে করা হচ্ছে। এখন দেখার কবে থেকে জেলায় চালু হয় এই নতুন অ্যাডভেঞ্চার স্পোর্টস।

Rudra Narayan Roy 

Next Article

Holi 2025: গলায় পলাশের মালা, গালে আবির! বাঁকুড়ায় আদর্শ দোল উৎসবের পাঠ 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর