বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

Paratha|| আলুর পরোটা তো অনেক খেলেন, এ বার এই পরোটা খান, না হলে বড় মিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
Paratha|| আলুর পরোটা তো অনেক খেলেন, এ বার এই পরোটা খান, না হলে বড় মিস


#বারাসাত: শীতের শাক সবজির মধ্যে পালং শাকের চাহিদা থাকে বেশ অনেকটাই। এবছর যোগানও বেশ ভাল বলেই জানাচ্ছেন চাষীরা। আঁটি প্রতি ১০-২০ টাকায় পাওয়া যাচ্ছে বাজারে। তাই পালং শাকের উপর বাড়তি ঝোঁক বেড়েছে মানুষের বলেই জানাচ্ছেন সবজি ব্যবসায়ীরাও।

তবে পালং পনির তো অনেক খেয়েছেন, এ বার জেলার নানা প্রান্তের মানুষ তাই ঝুঁকছেন পালং শাকের পরোটা খেতে। শীতকালে গরম গরম পরোটার সঙ্গে নানা স্বাদের তরকারি। শীতের টাটকা তাজা পালংশাক ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এই পরোটা। তাই আর দেরি না করে বাড়িতেই আপনিও বানিয়ে ফেলতে পারেন পালংশাকের পুষ্টিকর সুস্বাদু পরোটা। নিজে খান, পাশপাশি বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারেন।

আরও পড়ুনঃ ডাবলি খেয়েছেন কখনও? জানেন কীভাবে বানানো হয়? নয়া স্বাদে মজেছে যুবক-যুবতীরা

ভাবছেন কিভাবে তৈরি করবেন এই পরোটা? জেলার এয়ারপোর্ট সংলগ্ন এক ধাবার রান্নার দায়িত্বে থাকা সেফ জানালেন পালং পরোটা তৈরির বিশেষ এই পদ্ধতি। পরিমাণ মত পালংশাক এনে পাতাগুলো কেটে ভালো করে জলে ধুয়ে পরিস্কার করে নিন। গরম জলে হালকা আঁচে পালং শাকের পাতাগুলিকে মিনিট দুয়েক সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। এরপর ছাঁকনি ব্যাবহার করে জল ছেঁকে পাতাগুলো আলাদা করে ঠান্ডা করুন। এ বার মিক্সির মধ্যে সিদ্ধ করা পালংশাকের পাতা, পাঁচ থেকে ছয় কোয়া রসুন, পরিমাণ অনুযায়ী আদা, কাঁচালঙ্কা ও আন্দাজমতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এরপর গামলা জাতীয় কিছুর মধ্যে পেস্টটা ঢেলে নিন।

আরও পড়ুনঃ মহাদেবের জ্যোতিতে ভস্ম হতে পারে গোটা বিশ্ব! চুরি গেল সেই অমূল্য চোখই 

পালংশাকের মিশ্রণের মধ্যে আধ চা চামচ জোয়ান, দুই বড় চামচ বেসন, আন্দাজমতো নুন দিয়ে মাখিয়ে নিন। এরপর কিছুটা ময়দা দিয়ে ও আন্দাজ মত জল ব্যবহার করে হাতের সাহায্যে খুব ভালো করে মাখুন। প্রয়োজনে আরও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে, মাখা ময়দার তালের উপর অল্প সাদা তেল ছড়িয়ে দিয়ে মাখা সম্পূর্ণ করুন। এরপর মিশ্রণের মন্ডটিকে ভেজা ন্যাকড়া মুড়িয়ে মিনিট পনেরো রেখে দিতে হবে। এরপর, মাখা ময়দার তাল থেকে লেচি কেটে নিয়ে বেলে নিন। ঘি বা সাদা তেল গরম করে পরোটা উল্টে-পাল্টে মুচমুচে করে ভেজে নিন। ব্যাস হয়ে গেল পালং পরোটা তৈরি। উপর থেকে একটু ঘি বা মাখন ছড়িয়ে, পছন্দের তরকারির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। জেলার বিভিন্ন রেস্তোরাঁ, খাবার দোকান এমনকি হোম ডেলিভারির ক্ষেত্রেও ভিন্ন স্বাদের খাবারের অনুভূতি নিতে পালং পরোটার উপরই ঝোঁক বাড়ছে ভোজন রসিকদের।

রুদ্র নারায়ন রায়

Published by:Shubhagata Dey

First published:

Tags: Local news



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর