শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Party:পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর…এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক in the name of doing political party a Hanskhali Minor girl was called and such a nasty thing was done to her by 5 men Five Accused Arrested

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

Political Party: নদিয়ার হাঁসখালিতে পার্টির নামে নাবালিকাকে ডেকে ভয়াবহ কাণ্ড! অভিযোগে পাঁচ যুবক গ্রেফতার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর...এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক  পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর...এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক
পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর…এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক

রঞ্জিত সরকার, নদিয়া: পার্টি করার নামে ফাঁদ! বগুলার এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উত্তাল নদিয়ার হাঁসখালি। ইতিমধ্যেই পাঁচ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। আবারও প্রশ্নের মুখে কিশোরীদের সুরক্ষা।

হাঁসখালি থানায় বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করে এক নাবালিকা। তার দাবি, বুধবার রাতে বগুলা এলাকার একটি বাড়িতে ‘পার্টি’-র নাম করে ডেকে নিয়ে গিয়ে পাঁচজন যুবক মিলে তাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং শুক্রবারের মধ্যেই গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। ধৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় বেকার যুবক, কেউ কলেজ পড়ুয়া, আবার কেউ পেশায় ছোটখাটো ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ উপস্থিত ছিল কি না, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ দুই অভিযুক্তের জন্য ১১ দিনের পুলিশ হেফাজত চায়। বাকি তিনজনের জন্য চাওয়া হয় জেল হেফাজত। বিচারক দুই যুবককে পুলিশ হেফাজতে ও অন্য তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে যে বাড়িতে ‘পার্টি’ চলছিল, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিও, অডিও ক্লিপিংস বা মেসেজে কোনও প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলেই মামলা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর