Last Updated:
নদিয়া: শান্তিপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রাগর অঞ্চলের অন্যতম প্রধান সমন্বয়কারী রাস্তা কেসি দাস রোড। আর সেই রাস্তার পাশেই বসবাসকারী শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে রয়েছেন বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত। এমনকি নিয়ম অনুযায়ী সরকারি আবাস যোজনার বাড়ির কাজ দীর্ঘ এক দেড় বছর সমাপ্ত হলেও তারাও পাননি বিনামূল্যে পানীয় জল। এই রাস্তার কিছুটা ১২ নম্বর, কিছুটা ১৮ নম্বর ওয়ার্ড পড়লেও সুদীর্ঘ অংশটি ১১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানকার স্থানীয় কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি। তবে অন্য দুটি ওয়ার্ডে সমস্যা না থাকলেও ১১ নম্বর ওয়ার্ড সংলগ্ন কেসি দাস রোডে পানীয় জল মেলেনি কারো বাড়িতেই। অন্যদিকে অনেকের বাড়িতে পৌরসভার উদ্যোগে কানেকশন দেওয়া হলেও জল আসেনি এখনও। কারণ হিসেবে অনেক সময় উঠে আসে গুরুত্বপূর্ণ এই রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপ লাইন আনার সমস্যা।
এলাকাবাসীরা জানাচ্ছেন, সরকারি আবাস যোজনার আবেদন করে কাগজপত্র কাউন্সিলারকে দেওয়া সত্ত্বেও সুরাহা হয়নি। নূন্যতম জলের কানেকশন দেওয়ার সময়তেও তাদের জিজ্ঞাসা করা হয়নি। অথচ আশেপাশে অনেকের বাড়িতেই দ্বিতীয় কানেকশন পর্যন্ত রয়েছে। সূত্রধর পাড়ার রমা সরকাররা একসঙ্গে প্রায় সাত থেকে আট পরিবার বসবাস করে থাকেন সেই গলিতে। কেসি দাস রোড কেটে এক বাড়িতে পানীয় জল ঢুকলেও আশেপাশে বাড়ি থাকা সত্ত্বেও তাদের পানীয় জল দেওয়া হয়নি এখনও। যদিও পুরসভার উদ্যোগে কল এবং পাইপ বসিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে আর এই অবস্থায় প্রতিক্ষায় রয়েছেন প্রায় এক বছর।
আরও পড়ুন: নারকেল চাষিদের জন্য সুখবর, এবার এই প্রযুক্তি ব্যবহার করলেই ফলন বাড়বে কয়েকগুণ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওয়ার্ডেরই প্রভাত প্রামাণিক সমর প্রামাণিকদের পরিবার থেকেও জানানো হচ্ছে, তাদের সরকারি আবাস নির্মাণের কাজ প্রায় এক বছর আগে শেষ হয়ে গেলেও জল পাননি এখনও। অথচ গৃহস্থলীর কাজ থেকে শুরু করে পানীয় জল সবটাই খুব কষ্ট করে সংগ্রহ করতে হচ্ছে। এলাকার মথুরা কর্মকার জানাচ্ছেন, প্রতিবার কাউন্সিলর দুই এক মাসের মধ্যে পানীয় জল দেওয়ার কথা জানালেও আজ দু বছরেও সরকারি সুবিধা পেলেন না তারা। যদিও এ বিষয়ে কাউন্সিলর জানান, মোটা পাইপের প্রতীক্ষায় রয়েছেন তিনি স্থায়ী এবং জলের গতি পেতে এই বিলম্ব। তবে তিনি জানিয়েছেন আগামী দুই এক মাসের মধ্যেই এই সমাধান হবে জল পাবেন প্রত্যেকেই।
Mainak Debnath
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 18, 2024 7:46 PM IST