বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Purulia News: ১৯৭৯ সালে পথ চলা শুরু হয়েছিল! নস্ট্যালজিয়া ‘শঙ্কর চিত্রায়ন’, আজ ভগ্নদশায় সিনেমাহল! Shankar Chitrayan’s journey began in 1979, but today this cinema hall is in a dilapidated state! | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭৩ সময় দেখুন


Last Updated:

Purulia News: সিনেমা মানেই মানুষের কাছে আবেগ। একটা সময় ছিল যখন নতুন সিনেমা রিলিজ করলেই চলচ্চিত্রপ্রেমীদের হিড়িক দেখা যেত সিনেমা হলের বাইরে। জঙ্গলমহল পুরুলিয়ার মানুষদের কাছে ঐতিহ্য ও আবেগের সঙ্গে মিশে রয়েছে শঙ্কর চিত্রায়ন।

+

শংকর

শংকর চিত্রালয়ের ভগ্নদশা

পুরুলিয়া: সিনেমা মানেই মানুষের কাছে আবেগ। একটা সময় ছিল যখন নতুন সিনেমা রিলিজ করলেই চলচ্চিত্রপ্রেমীদের হিড়িক দেখা যেত সিনেমা হলের বাইরে। জঙ্গলমহল পুরুলিয়ার মানুষদের কাছে ঐতিহ্য ও আবেগের সঙ্গে মিশে রয়েছে শঙ্কর চিত্রায়ন।

১৯৭৯ সালে পথ চলা শুরু হয়েছিল এই সিনেমা হলের। জেলার মধ্যে সবথেকে বড় পর্দা সিনেমাহল ছিল এটি। প্রত্যেক পুরুলিয়াবাসী জীবনের কোনও না কোনও সময়ে এই সিনেমা হলে এসেছেন সিনেমা দেখার জন্য। ‌ শুধু পুরুলিয়া শহর নয় জেলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও অনেকেই এই সিনেমা হলে আসতেন সিনেমা দেখার জন্য।

জেলার মানুষের কাছে নস্টালজিয়া এই সিনেমাহল। একসময় যেখানে হাসি, কান্না ও দর্শকদের করতালিতে ভরে থাকত এই সিনেমা হল, আজ সেখানে রয়েছে শুধুই শূন্যতা। ভাঙাচোরা স্ক্রিন। জরাজীর্ণ দেওয়াল। সিনেমা হলের চেহারা দেখে মনে হবে ভুতুড়ে কোনও বাড়ি।

২০১৪ সালের বন্ধ হয়ে গিয়েছে এই  শঙ্কর চিত্রায়ন। কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। এই শঙ্কর চিত্রায়নের প্রাক্তন ম্যানেজার উজ্জ্বল ভূঁই বলেন, পুরুলিয়ার সবচেয়ে বৃহৎ সিনেমা হল ছিল এটি। শেষবার এই সিনেমা হলে আরোরা সিনেমা চলেছে। আইনি জটিলতার কারণে সিনেমা হলটি বন্ধ হয়ে যায়।

বহু প্রশাসনিক আধিকারিকেরাও এই সিনেমা হলে সিনেমা দেখে গিয়েছেন। ‌ মানুষের আবেগের সঙ্গে মিশে রয়েছে এই হল। সরকার যদি কোনও উদ্যোগ নেয় তাহলে আবারও এই সিনেমা হলে সিনেমা চলবে। এ বিষয়ে স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন তাঁদের কাছে এই শঙ্কর চিত্রায়ন একটা আবেগ। নিম্নবিত্ত  মানুষদের পক্ষে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না।

তাই তারা চাইছেন পুনরায় এই সিনেমা হল চালু হোক। তাহলে সমস্ত শ্রেণীর মানুষেরা সিনেমা দেখতে পারবেন। পাশাপাশি স্থানীয় এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জেলার মানুষদের নস্টালজিয়া শঙ্কর চিত্রায়ন। বহু সিনেমার সাক্ষী এই সিনেমা হল। তাই শহরবাসী চাইছেন পুনরায় দরজা খুলুক শঙ্কর চিত্রায়নের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom