মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Ramayana’ not ‘Sitayan! In the eyes of Sita, a different kind of epic is in the drama

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন


Last Updated:

Drama Festival: জয়নগর এষনার উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে মঞ্চস্থ হলো মল্লিকা সেনগুপ্তের উপন্যাস অবলম্বনে এবং মলয় রায়ের রচনা ও নির্দেশনায় NSD আয়োজিত- থিয়েটার অলিম্পিকে সাড়া জাগানো নাটক সীতায়ন

X

নাটক

নাটক সীতায়ন 

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ নাটক, এক সময় নাটক চর্চা ছিল অন্য মাত্রায়| তবে স্মার্টফোনের যুগে নাটকের জনপ্রিয়তা ফিকে হতে বসেছে। আর সেই ধারাকে আজও ধরে রেখেছে জয়নগরের এষণা নাট্যগোষ্ঠী। জয়নগরেই মঞ্চস্থ হল পূর্বরঙ্গের নাটক সীতায়ন। জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর এষণা উদ্যোগে দুদিন ব্যাপী এই নাট্যনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল।

মঞ্চস্থ হল মল্লিকা সেনগুপ্তের উপন্যাস অবলম্বনে এবং মলয় রায়ের রচনা ও নির্দেশনায় NSD আয়োজিত- থিয়েটার অলিম্পিকে সাড়া জাগানো নাটক “সীতায়ন”। সীতার চোখ দিয়ে কিংবা বলা যায় আজকের নারীর চোখ দিয়ে দেখা অন্য রামায়ণ। বাংলার রঙ্গমঞ্চে মলয় রায় নির্মাণ করলেন এমনই এক নাটক। সমস্ত নারীর অবচেতনে বছরের পর বছর রামায়ণ নিয়ে নারী পুরুষের সম্পর্ক নিয়ে দৃঢ় ও যথাযথ প্রশ্নচিহ্নগুলোই এক অভূতপূর্ব নাট্যমোড়কে উঠে এসেছে সীতায়নে।

আরও পড়ুন : ‘বড়লোকের বিটি লো’ লিখেও তিনি হতদরিদ্র, পদ্মশ্রী পেয়েও ৯০ বছর বয়সে পথে পথে গান গাইতে হয় রতন কাহারকে

রামায়ণে রামচন্দ্র এক মহামানব। তাঁর বীরত্ব, স্বার্থত্যাগ, মহানুভবতা তাঁকে দেবত্বের আসনে বসিয়েছে। কিন্তু সীতা? জন্ম থেকেই দুর্ভাগ্য তাঁর ছায়াসঙ্গিনী। বাহ্যিক দুঃখ সীতার মনকে কখনও মলিন করতে পারেনি। কিন্তু প্রিয়তম মানুষটি যখন সবার সামনে অপমান করেন, তখন আগুনকেই যেন নিশ্চিন্ত আশ্রয় বলে মনে হয়।

তবে নাটকের শেষ প্রান্তে অসহায় সীতা বদলে যান এক প্রতিবাদী নারীচরিত্রে।  এ নাটকে মূলত দুজন কুশীলবকে ব্যবহার করে গোটা রামায়ণের সীতার অধ্যায়গুলির নির্যাসকে তুলে ধরা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর