সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

Realme: দেওয়া হয়েছে স্মার্ট লুক, এক নজরে দেখে নিন Realme 9 5G SE ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৩১ সময় দেখুন
Realme: দেওয়া হয়েছে স্মার্ট লুক, এক নজরে দেখে নিন Realme 9 5G SE ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার!


#নয়াদিল্লি: Realme 9 5G SE ফোনকে স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ফ্ল্যামবয়েন্ট কালার। Realme 9 5G SE ফোনের ক্যামেরা প্যানেল কিছুটা ছোট করা হয়েছে এবং ম্যাটল ফিনিশ লুক দেওয়া হয়েছে। Realme 9 5G SE ফোন পাওয়া যাচ্ছে দুটি কালার ভ্যারিয়েন্টে। এর মধ্যে একটি হল স্টারি গ্লো এবং আরেকটি হল অ্যাজিউর গ্লো। ম্যাট ফিনিশ লুক দেওয়ার কারণে Realme 9 5G SE ফোন বেশি গ্লসি নয়। Realme 9 5G SE ফোনের সাইডে রয়েছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনের ডিসপ্লের ডানদিকে রয়েছে পাওয়ার বাটন এবং বাঁদিকে রয়েছে ভলিউম কি।

Realme 9 5G SE ফোনের ফিচার –

Realme 9 5G SE ফোনে রয়েছে 6.৬৬৬ ইঞ্চির ফুল এইচডি (HD) প্লাস এলসিডি (LCD) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪এইচজেড (Hz)। এছাড়াও এই ফোনে রয়েছে ২৪০এইচজেড টাচ স্যামপ্লিং রেট। এই ফোনে রয়েছে ৬ লেভেল স্মার্ট অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যা ৩০এইচজেড থেকে ১৪৪এইচজেড। Realme 9 5G SE ফোনে রয়েছে স্ন্যাপড্র্যাগন ৭৭৮জি এসওসি (Snyapdragon 778G SoC)। এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪৮এমপি (MP) প্রাইমারি ক্যামেরা, ২এমপি ব্ল্যাক এবং হোয়াইট লেন্স এবং ২এমপি ম্যাক্রো লেন্স। Realme 9 5G SE ফোনের সামনে রয়েছে ১৬এমপির সেলফি ক্যামেরা। এছাড়াও Realme 9 5G SE ফোনে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩০ডাবলু (30W) ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন: সকালে মাধ্যমিক ! বিকেলে ভুট্টা বিক্রি! প্রেম হালদারের লড়াই চোখে জল আনবে

Realme 9 5G SE ফোনে রয়েছে ডুয়াল ৫জি (5G) সিম কার্ড সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে মাইক্রোএসডি কার্ডের জন্য অতিরিক্ত স্লট। Realme 9 5G SE ফোনটি পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে। এর মধ্যে একটিতে রয়েছে ৬জিবি (GB) র‍্যাম (RAM) এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম হল ১৯,৯৯৯ টাকা। আরেকটিতে আছে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম হল ২২,৯৯৯ টাকা।

Realme 9 5G SE ফোনের প্রধান আকর্ষণ –

Realme 9 5G SE ফোনে অ্যামোলেড ডিসপ্লের জায়গায় ব্যবহার করা হয়েছে ফুল এইচডি (HD) প্লাস এলসিডি। এর ফলে এর ভিজ্যুয়াল কোয়ালিটি অনেকটাই উন্নত। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ক্যামেরা।

Published by:Piya Banerjee

First published:

Tags: Realme



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর