বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

Road Accident: হুগলিতে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ সময় দেখুন


Last Updated:

ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়ির পালিয়ে যাওয়ার এই গোটা ঘটনাটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখলে মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। এই ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর

কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়িকনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি
কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে গেল গাড়ি

হুগলি, রানা কর্মকার: রাস্তায় গার্ডরেল দেওয়া। তার পাশে দাঁড়িয়ে দ্রুতগতিতে ছুটে চলা গাড়িকে থামতে বলছেন ট্রাফিক কনস্টেবল। কিন্তু ট্রাফিক বিধি মেনে গাড়ির গতি ধীর করা তো দূরের কথা, উল্টে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা মেরে দ্রুতগতিতে বেরিয়ে গেল যাত্রীবাহী গাড়ি। এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কনস্টেবল সরোজ কুমার দাস।

ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে যাত্রীবাহী গাড়ির পালিয়ে যাওয়ার এই গোটা ঘটনাটি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই দৃশ্য দেখলে মানুষ ভয়ে শিউরে উঠতে পারে। এই ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর। কলকাতার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে চারচাকা গাড়িটি আসছিল। তার অভিমুখ ছিল বর্ধমানের দিকে। ট্রাফিক কনস্টেবল সরোজ কুমার দাসকে ধাক্কা মেরে গাড়িটি বর্ধমানের দিকে পালিয়ে যায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom